দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে গড়ে ওঠা নতুন বিদেশি বিনিয়োগ পাইপলাইনের বাস্তবায়ন শুরু হয়েছে। ...

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৭৬ পিস ইয়াবা, ১৫ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ টি মামলা রুজু হয়েছে।
এনজে

পাঠকের মতামত