
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ওয়েল ডিপোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকার দাবি করা হলেও মাঠ পর্যায়ে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ উঠেছে।
পাম্প মালিক, ডিলার ও ট্যাংক লরি চালকরা জানায়, পর্যাপ্ত তেল না থাকায় কৃষিকাজ ও পরিবহন খাতে ভোগান্তি বাড়ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পর্যন্ত ডিপোতে মজুদ ছিল ১ কোটি ৬৭ লাখ ৫২ হাজার লিটার জ্বালানি তেল। ছুটির দিনগুলোতে ১০ থেকে ১১টি তেলবাহী জাহাজ ডিপোতে এসে ভিড়েছে বলেও জানা গেছে।
উত্তরাঞ্চলের ১৬ জেলা সহ মোট ২০টি জেলায় জ্বালানি তেল সরবরাহের প্রধান কেন্দ্র বাঘাবাড়ি ওয়েল ডিপো। ঈদুল ফিতর উপলক্ষে টানা দুই দিন বন্ধ থাকার পর গত ২৩ মার্চ থেকে পুনরায় তেল বিপণন শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একদিনেই ডিপো থেকে সরবরাহ করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার লিটার অকটেন, ৩ লাখ ৮৮ হাজার লিটার পেট্রল এবং ২১ লাখ ৪৪ হাজার লিটার ডিজেল।
এই পরিসংখ্যানের বিপরীতে মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। পাম্প মালিকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না।
পাম্প মালিক মো. মুস্তাফিজুর রহমান বলেন, এখন ইরি ধানের মৌসুম। এই সময়ে তেলের চাহিদা অনেক বেশি থাকে। কিন্তু আমরা প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছি না। এতে পাম্পে আসা গ্রাহকদের সামাল দেওয়া কঠি হয়ে পড়ছে।
ডিলার আবু সাঈদ বলেন, ডিলারদের মধ্যে সঠিকভাবে তেল বণ্টন করা হচ্ছে না। কেউ বেশি পাচ্ছে, আবার অনেকেই কম পাচ্ছে। এতে বাজারে একটা অস্থিরতা তৈরি হচ্ছে।
ট্যাংক লরি চালক আব্দুল মালেক বলেন, আমরা অনেক দূর থেকে তেল নিতে আসি। কিন্তু এসে দেখি তেল পাওয়া যাচ্ছে না। এতে সময় নষ্ট হচ্ছে সাথে খরচও বাড়ছে।
এদিকে এসব অভিযোগের বিষয়ে বাঘাবাড়ি ওয়েল ডিপো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। গণমাধ্যমকর্মীদের ডিপোতে প্রবেশ কিংবা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার অনুমতিও মেলেনি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফিকা হোসেন বলেন, ডিপোতে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। কে কতটুকু তেল পাবে সেটি নির্ধারণ করে বগুড়া সেলস অফিস। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবারের লিফটিং বেশি। তবে ভোক্তা পর্যায়ে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ করছেন, যার কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
সরবরাহ ও বণ্টনে কার্যকর সমন্বয় এবং বাজারে নজরদারি জোরদার করা না হলে এই সংকট আরও প্রকট হতে পারে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সকলের।
ইএটি
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান





পাঠকের মতামত