
চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের বিশেষ সুবিধা চান ব্যবসায়ীরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে বলে দাবি করে এ সুযোগ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এছাড়া রপ্তানি উন্নয়ন তহবিল সাড়ে ৭ বিলিয়ন ডলার থেকে ১০ বিলিয়ন ডলার করার প্রস্তাব করেন।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন।
বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, করোনার পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। এর ফলে জিনিসপত্রের দাম বেড়েছে। সার্বিক প্রভাবে রপ্তানির কাঁচামালের দাম বাড়ায় খরচও বেড়েছে। অনেকে অর্ডার দিয়ে ডিসকাউন্টের কথা বলছেন। এ জন্য এফবিসিসিআইয়ের সদস্যরা জানিয়েছেন, তাদের ঋণ পরিশোধের বিশেষ সুবিধাটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেয়া হোক। যাতে কেউ খেলাপি না হয়।
করোনাভাইরাসের কারণে গত বছরের পুরো সময়ে এই সুবিধা পান ঋণগ্রহীতারা। চলতি বছরও কিছু সুবিধা চালু ছিল, তবে আগের মতো নয়। এখন এফবিসিসিআই সব ধরনের ব্যাংকঋণ পরিশোধের ক্ষেত্রে সব ধরনের সুবিধা চলতি বছরের পুরো সময়ে চালু রাখার দাবি জানিয়েছে।
তিনি বলেন, আমাদের দেশের ব্যাংকগুলোতে যেন দীর্ঘমেয়াদি ঋণের একটি বিশেষ তহবিল গঠন করা হয়, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আমরা সেই অনুরোধ জানিয়েছি। কারণ ব্যবসার জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন খুবই জরুরি।
‘দীর্ঘমেয়াদি ঋণের জন্য আমাদের আলাদা কোনো প্রতিষ্ঠান নেই। সামনে এলডিসি উত্তরণ। এ জন্য বড় বড় শিল্প-কারখানা করা দরকার। কিন্তু নরমাল ব্যাংক থেকে ঋণ নিয়ে শোধ করা অনেক কঠিন হয়ে যায়। এ জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছি কোনো একটা ব্যাংক থেকে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন তহবিল সহায়তা দেয়ার জন্য।’
বর্তমান পরিস্থিতি সম্পর্কে এফবিসিসিআই সভাপতি জানায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অবস্থান ভালো। এবং আমদানি-রপ্তানিতে ভালো আয় করছে বাংলাদেশ। এবছর আমদানি-রপ্তানি দেড়শ বিলিয়ন অতিক্রম করবে। তাই বর্তমান পরিস্থিতিতে সঙ্কার কিছু নেই। করোনার সময় এরচেয়ে বড় লস অতিক্রম করে এসেছি।
রেমিট্যান্সে প্রণোদণা বাড়ানো সর্ম্পকে তিনি বলেন, আমরা রেমিট্যান্স প্রণোদনা আরও বাড়ানোর কথা জানিয়েছি। একজন রেমিট্যান্স যোদ্ধা দেশের বাইরে থেকে রেমিট্যান্স পাঠাবেন। তাকে কিছু সু্যোগ-সুবিধা দিলে তিনি উৎসাহিত হবেন, যদিও সিআইপিসহ সব সুবিধা তাকে দেওয়া হচ্ছে। তবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। এ বিষয়টি সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তীতে সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।
সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এফবিসিসিআইয়ের বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখবো। তবে এখনই কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।
এছাড়া এফবিসিসিআইয়ের পক্ষ থেকে রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। তবে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না। এ বিষয়টি সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত। পরবর্তীতে সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত জানানো হবে, যোগ করেন তিনি।
- ১ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
- ২হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনা ট্রাম্পের
- ৩মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের লাশ উদ্ধার
- ৪তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৪৭ জন গ্রেফতার
- ৫দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ৬যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৭শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৮তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৯চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ১০সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৩ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৭চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৮সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৯মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ১০সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯





পাঠকের মতামত