প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:৫৭ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ২:২২ পিএম

কোরিয়া এবং বাংলাদেশ মধ্যকার বাণিজ্যিক, কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে ঢাকায় শুরু হতে যাচ্ছে কোরিয়ান প্রদর্শনী ২০২৩। আগামী ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে কোরিয়ান পণ্যের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর ছাড়া মোট ৪০টি কোরিয়ান কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করতে অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে কোরিয়ান প্রদর্শনী সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোরিয়ান রাষ্ট্রদূত হি লি জাং কুন। তাছাড়া কোরিয়ান-বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপদেষ্টা শাহাবুদ্দিন খান, কোরিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির পরিচালক কিম শামসু, এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কো ইয়াংইল এবং কোরিয়ান-বাংলাদেশ কমিউনিটির চেয়ারম্যান রু ইয়াং সভায় উপস্থিত ছিলেন।

কোরিয়ান এই প্রদর্শনী মেলায় মূলত কোরিয়ার তৈরি অত্যাধুনিক ইলেকট্রনিক পণ্যসামগ্রী তুলে ধরা হবে। তাছাড়া নানান ইলেক্ট্রিক পণ্য, গার্মেন্টস শিল্পের আধুনিক যন্ত্রপাতি, অটোমোবাইল, কোরিয়ান খাদ্য এবং বিভিন্ন কেমিক্যাল পণ্য মেলায় উপস্থিত থাকবে। কোরিয়ার উৎপাদিত হুন্দাই গাড়ির সর্বশেষ সংযোজন মেলায় প্রদর্শন করা হবে। এছাড়া স্যামসাং, এলজি কোম্পানির অত্যাধুনিক পণ্যসামগ্রী মেলায় তুলে ধরা হবে।

সভায় জানানো হয়, আগামী শনিবার প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে এফবিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং কোরিয়ান রাষ্ট্রদূত হি লি জাং কুন উপস্থিত থাকবেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠদেয় এই মেলা সকাল ১০টা বাজে শুরু হবে। যা সন্ধ্যা ৭টায় পর্যন্ত চলবে। তাছাড়া মেলায় যেকোন বয়সী মানুষ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন।

এবারের মেলার আয়োজক হিসেবে থাকছে কোরিয়ান-বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তাছাড়া প্রধান স্পন্সর হিসেবে এলজি ইলেকট্রনিকস এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ফেয়ার টেকনোলজি, এমজিআই এবং ইয়াংগন করপোরেশন অংশ নিবে।

বিপি/এএস/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...