
চিকেনের যে কোনো পদই খেতে দারুণ মাজাদার। চিকেন ফ্রাই, চিকেন চাউমিন থেকে শুরু করে মুরগির মাংসের বিভিন্ন তরকারি প্রায়ই খাওয়া হয় কমবেশি সবার। এবার স্বাদ বদলাতে তৈরি করতে পারেন মজাদার রেশা কাবাব। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে সব সময়। বিকেলের স্ন্যাকস কিংবা পোলাও বা রিরিয়ানির সঙ্গেও দারুণ মানিয়ে যাবে এই কাবাব। রইলো সহজ রেসিপি-
উপকরণ
১. মুরগির বুকের মাংস ২ পিস
২. সয়াসস ১ টেবিল চামচ
৩. টমেটো সস ১ টেবিল চামচ
৪. কাবাব মসলা ১ টেবিল চামচ
৫. লবণ স্বাদমতো
৬. ধনেপাতা কুচি আধা কাপ
৭. বেরেস্তা আধা কাপ
৮. কাঁচামরিচ মিহি কুচি ২টেবিল চামচ
৯. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
১০. ডিম ১টি
১১. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
১২. আলু ২/৩টি মাঝারি সাইজের (সেদ্ধ করে ভর্তা করে নেওয়া)
১৩. তেল ভাজার জন্য।
১৪. ডিম ১টি ফেটিয়ে নিতে হবে কোট করার জন্য।
১৫. প্লেটে ব্রেড ক্রামস নিয়ে নিতে হবে পরিমাণমতো।
১৬. আদা-রসুন বাটা পরিমাণমতো।
পদ্ধতি
মুরগির মাংসের সঙ্গে সামান্য আদা-রসুন বাটা ও লবণ মিশিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা মাংস ঠান্ডা হলে হাত দিয়ে টেনে টেনে লম্বা করে ছিড়ে নিতে হবে। এভাবে ছেড়ার কারণে মাংস আঁশ আঁশ থাকে, আর এ কারণেই এই কাবাবের নাম রেশা কাবাব। মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। খুব বেশি চটকাবেন না, তাহলে মাংস গুঁড়া হয়ে যাবে। মুরগির মাংস মসলায় মাখানো হয়ে গেলে গোল কাবাবের সেপে সেগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হলে একেকটি করে প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কাবাবের গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে। সবগুলো কোট করা হলে নরমাল ফ্রিজে রেখে দিন ঘণ্টাখানেকের জন্য। তাহলে ব্রেড ক্রামস কাবাবের গায়ে লেগে সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে নামিয়ে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে রেশা কাবাব।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত