
চিতল মাছ দেখতে যেমন সুন্দর, তার স্বাদও তেমন ভালো। এই মাছের বিভিন্ন পদ রয়েছে। এর মধ্যে চিতল মাছের কালিয়া বেশ জনপ্রিয়। অনেকেই চিতল মাছের এই পদটি রান্না করেন। কিন্তু মা-দাদীদের মতো সাবেকি সেই স্বাদ আর মেলে না। আজ চলুন চিতল মাছের কালিয়ার সাবেকি রেসিপি জেনে নিই-

উপকরণ
চিতল মাছ- ৪ টুকরো
সরিষার তেল- ৩০ মিলিলিটার
হলুদ গুঁড়ো- এক চা চামচ
মরিচ গুঁড়ো- আধা চা চামচ
কাশ্মিরি মরিচের গুঁড়ো- আধা চা চামচ
লবণ- পরিমাণমতো
কাঁচামরিচ- ৫/৬টি
কাজুবাদাম- ১০/১২টি
কিশমিশ- ১০/১২টি
জিরা- এক চা চামচ
আদা- আধা ইঞ্চি
গরম মশলা বাটা- এক চামচ
গরম পানি- ১ কাপ
পেঁয়াজ- বড় একটি
টমেটো- দুইটি
প্রণালি
পেঁয়াজ আর টমেটো আলাদা আলাদা পেস্ট করে রাখুন। চিতল মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে ১৫ মিনিট ম্যারিনেশনের জন্য রাখুন। কড়াইয়ে মাঝারি আঁচে সরিষার তেল দিন। তেল গরম হলে এক চিমটি লবণ দিন। তেলে সামান্য লবণ দিলে মাছ ভাজার সময় তা কড়াইয়ে লেগে যায় না। সাবধানে মাছের টুকরোগুলো ভেজে তুলে রাখুন। এবার এই তেলে তিনটি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষান। তারপর জিরা, আদা ও কাঁচামরিচ একসঙ্গে বেটে কড়াইয়ে দিন। কষিয়ে নিন। এরপর টমেটো পেস্ট, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও কাশ্মিরি মরিচ গুঁড়ো দিয়ে কষান। মশলা কষে তেল ছেড়ে এলে কাজুবাদাম আর কিশমিশ দিয়ে কিছুক্ষণ নেড়ে এক কাপ পানি দিন। কড়াইয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জল ফোটান। এরপর মাছের টুকরোগুলো দিয়ে দিন। কিছুক্ষণ পর গরম মশলা বাটা মিশিয়ে গরম গরম নামিয়ে নিন চিতল মাছের কালিয়া। মাছের এই পদটি পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৭লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত