
দেশের অর্থনীতির অন্যতম খাত তৈরি পোশাক শিল্প পণ্যের ৪টি আন্তর্জাতিক প্রদর্শনী শিগগিরই শুরু হতে চলেছে। আগামী বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই প্রদর্শনী শুরু হবে। শিল্প পণ্যের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে গার্মেন্টস মেশিনারি, সুতা, কাপড়, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের আরএমজি খাতের বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হবে।
রোববার (৮ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রদর্শনীর আয়োজকরা এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া জানান, ‘গার্মেন্টস টেকনোলজি শো বাংলাদেশের যাত্রা যখন শুরু হয়েছিলো তখন গার্মেন্টস সেক্টরে রপ্তানি ছিল ১.৮ বিলিয়ন মার্কিন ডলার। আরএমজি সেক্টরের উন্নয়নের জন্য প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে বছরের পর বছর ধরে এই প্রদর্শনী সহায়তা করছে। দেশের আরএমজি খাতে পণ্যের বৈচিত্র্য বাড়াতে এবং নতুন বাজার সৃষ্টির মাধ্যমে এই খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ ২০২৩ এই সেক্টরের আধুনিকীকরণ এবং আপগ্রেড করার জন্য অত্যাধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করবে এবং বিশ্বব্যাপী প্রযুক্তিকে স্থানীয় শিল্পের দোরগোড়ার নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখবে।’
গ্যাপ এক্সপো ২০২৩- হলো বাংলাদেশের সবচেয়ে বড় এবং ব্যাপক গার্মেন্টস এক্সেসরিজ এবং প্যাকেজিং এক্সপোজিশন। এই মেলায় যন্ত্রপাতি ও কাঁচামাল প্রদর্শন করা হবে। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) দেশের প্রায় ১৮০০’র বেশি গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং ফার্মের প্রতিনিধিত্ব করে। সংগঠনটি গার্মেন্টসের আনুষঙ্গিক পণ্য এবং প্যাকেজিং আরএমজি সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসাবে কাজ করে। এই শিল্প ৫ লাখের বেশি মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে।
ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি আরএমজিসহ সকল রপ্তানিকারক এবং বায়িং হাউসগুলোর মালিকেদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সদস্যরা তাদের সর্বশেষ উদ্ভাবন এবং সংগ্রহগুলো এই শো তে প্রদর্শন করবে। তিনি সকলকে এই সেক্টরের অগ্রগতির জন্য কাজ করার আহ্বান জানান।
এবার ইন্ডিয়া টেক্সটাইল ট্রেড ফেয়ার বাংলাদেশ ২০২৩ ও সাউথ গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসজিসিসিআই) যৌথভাবে আয়োজিত ‘আইটিটিএফ বাংলাদেশ ২০২৩’ এর প্রথম মেলায় বিভিন্ন ধরণের সুতা, কাপড়ের পাশাপাশি লেইস, জরি মেটেরিয়ালস এবং অ্যাকসেসরিজের ব্যবহার করে তৈরি ব্রাইডালসহ বিভিন্ন ধরনের পোশাক প্রদর্শন করা হবে। গার্মেন্টস মালিক এবং রপ্তানিকারকরা বুটিকস এবং দেশীয় ব্র্যান্ডের এমব্রয়ডারি করা কাপড় এবং স্পোর্টসওয়্যাগুলোর একটি বাজার তৈরি করবে।
এই প্রদর্শনীগুলোতে আরএমজি সেক্টরের কাটিং, সেলাই, ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারিসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসাথে দেখার সুযোগ পাওয়া যায়। এবারের প্রদর্শনীতেও দেশে-বিদেশের আধুনিক প্রযুক্তিগুলো প্রদর্শন করা হবে। এই প্রদর্শনী চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।
যে ৪টি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেগুলো হলো: ২০তম গার্মেন্টস টেকনোলজি শো বাংলাদেশ (জিটিবি), ১২তম আন্তর্জাতিক গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং (জিএপি), প্রথম ভারত টেক্সটাইল ট্রেড ফেয়ার বাংলাদেশ (আইটিটিএফ) এবং আন্তর্জাতিক ইর্য়ান অ্যান্ড ফ্রেবিকস এক্সপো।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৪তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৫বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৮একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত