
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পদ্মাসেতু কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে একটি টেকসই শিল্পায়নের উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করেছে। দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট অঞ্চলভিত্তিক কর্মপরিকল্পনা প্রস্তুত করে বিসিক বরাবর প্রেরণ করেন।
এ উপলক্ষ্যে ০৬ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার), সকাল ০৯:৩০ ঘটিকা বিসিক বোর্ড রুম (২য় তলা), বিসিক ভবন, ৩৯৮ মেয়র আনিসুল হক সড়ক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকায় একটি কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জাকিয়া সুলতানা, সম্মানিত সচিব, শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান জনাব মুহঃ মাহবুবর রহমান (গ্রেড-১)। কর্মশালায় শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ ও এর আওতাধিন বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধিগণ, বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকা ও খুলনার আঞ্চলিক পরিচালক, বিসিক প্রধান কার্যালয়ের শাখা প্রধানগণ ও দক্ষিণবঙ্গের ২১টি জেলার বিসিক জেলা কার্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিল্প সচিব মহোদয় বলেন, বিসিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া একটি প্রতিষ্ঠান। পদ্মাসেতু কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে বিসিকের এই কর্মশালা অত্যান্ত তাৎপর্যপূর্ণ। যেসব অঞ্চলে শিল্পের যে সমস্ত কাঁচামাল সহজলভ্য আমি মনে করি সেই সব অঞ্চলে সেই ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারলেই কেবল দেশের উন্নতি সম্ভব।
এছাড়াও শিল্প উদ্যোক্তাদেরকে সঠিক ঋণ সহায়তার মাধ্যমেও শিল্প প্রতিষ্ঠান গড়ে তলার ক্ষেত্রে বিসিক সহযোগিতা প্রদান করতে পারে। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উন্নতিকল্পে বিসিক-কে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডির বিষয়ে গুরুত্ব প্রদান করা প্রয়োজন। কৃষি জমির ক্ষতিসাধন করে শিল্প কারখানা নির্মাণের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। বিসিকের ১৫টি দক্ষতা উন্নয়ন কেন্দ্রের পাশাপাশি সম্ভব হলে প্রতিটি জেলায় একটি করে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। তিনি আরো বলেন, যে কোন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে
পরিকল্পনাটি দেশের জিডিপিতে কি পরিমাণ অবদান রাখতে পারবে; এ বিষয়টি মাথায় রাখতে হবে ।
পরিশেষে তিনি বলেন, যদি আমরা দেশ প্রেম এবং যার যার অবস্থান থেকে কাজ করি তাহলে প্রধানমন্ত্রী ঘোষিত ভিষণ-২০৪১ সফল করা সম্ভব হবে। সভাপতির বক্তব্যে বিসিক চেয়ারম্যান মহোদয়, পদ্মাসেতু কেন্দ্রিক দেশের দক্ষিণাঞ্চলের জেলাসমূহে পরিবেশবান্ধব শিল্পায়নের লক্ষ্যে যে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার একটি খসড়া প্রস্তাব কর্মশালা শেষে সচিব, শিল্পমন্ত্রণালয়ের নিকট উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে মাননীয় সচিব মহোদয়ের সহযোগিত কামনা করেন।
- ১ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ২বেরোবিতে শিক্ষার্থীদের থেকে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি আদায়
- ৩দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৪কালকিনিতে তিন ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা
- ৫কয়রায় নিজ বাড়ি থেকেই ইয়াবাসহ আটক ২
- ৬ন্যানোপ্রযুক্তি নিয়ে বাংলা ভাষায় বই প্রকাশ যবিপ্রবি অধ্যাপকের
- ৭চাঁদপুরে কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হলেও বর্জ্য ব্যবস্থাপনায় বেহাল দশা
- ৮দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ১০দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৮দর বৃদ্ধির শীর্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স
- ৯অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ১০ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার





পাঠকের মতামত