শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুন ২২, ২০২৬ ৩:১৯ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৯৬ বারে ২৩ লাখ ৩১ হাজার ৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৭১৭ বারে ১১ লাখ ৬২ হাজার ৯৪৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৭৮ বারে ১ কোটি ৮ লাখ ৪২ হাজার ৮৩৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইপিডিসি ফাইন্যান্সের ৭.৫৮৯ শতাংশ,  জি কিউ বলপেনের ৭.৪৯ শতাংশ, ফাইন ফুডসের ৭.৪৯ শতাংশ,  বিআইএফসির ৬.৯৮ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৬.২৮ শতাংশ, আমান কটন ফাইবার্সের ৬.১৫ শতাংশ এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৬.০২ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...