ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ ৩:৫৬ পিএম , আপডেট: জুলাই ৬, ২০২৬ ৩:৫৭ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫১৪ বারে ২ কোটি ১৯ লাখ ৯০ হাজার ৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ কোটি ৪২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সী পার্লের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ২৭২ বারে ৭১ লাখ ৩ হাজার ৪১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৮ কোটি ৪০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৩০৫ বারে ৮১ লাখ ৮৫ হাজার ৭৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ২২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৬.৬৯ শতাংশ, সামিট পাওয়ারের ৬.১৭ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৬.০৪ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ ও ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৫.৩৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...