প্রকাশিত: মার্চ ২৩, ২০২১ ৩:৫৭ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৭২৯ বারে ৬ লাখ ১৬ হাজার ৫৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা নিটল ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫ বারে ১০ লাখ ৩৯ হাজার ৬৫৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৩২৪ বারে ৩ লাখ ৯৪ হাজার ৪৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৫৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৬ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৯ দশমিক ২৫ শতাংশ ও ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮ দশমিক ৭১ শতাংশ বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

সূচকের বড় পতনে কমেছে লেনদেনও

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...

আইএমএফ-বিএসইসি বৈঠক টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ...