
গত কয়েক মাস ধরে অস্বাভাবিক উত্থান পতন হওয়া ব্রয়লার মুরগির দাম রাজধানীর বিভিন্ন বাজারে একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে। শনিবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন (টিসিবি) জানিয়েছে, ব্রয়লার মুরগির পাশাপাশি গত এক সপ্তাহে এলাচ, রসুন, সয়াবিন তেল, পেঁয়াজ, আমদানি করা আদা, হলুদ ও জিরা’র দাম কমেছে। তবে কিছুটা বেড়েছে দেশি আদার দাম।
খুচরা ব্যবসায়ীদের দেয়া তথ্য অনুযায়ী, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা, যা গতকাল শুক্রবার ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। এ হিসেবে একদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা।
ব্রয়লারের দাম কমার বিষয়ে খিলগাঁওয়ারের ব্যবসায়ী আবুল বলেন, ব্রয়লার মুরগির দাম অনেক দিন ধরেই চড়া। সাধারণত শুক্রবার মুরগির দাম একটু বেশি থাকে। গতকাল ১৭০ টাকা কেজি ব্রয়লার বিক্রি করেছি। আজ ১৬০ টাকা বিক্রি করছি।
রামপুরায় ১৫০ টাকা কেজি ব্রয়লার বিক্রি করা মিলন বলেন, গতকাল ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি ব্রয়লার বিক্রি করেছি। আজ পাইকারি বাজার থেকে একটু কম দামে মুরগি কিনতে পেরেছি। তাই ১৫০ টাকা কেজি বিক্রি করছি। তবে ক্রেতা খুব একটা নেই।
এদিকে টিসিবি জানিয়েছে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম এক দশমিক ৬১ শতাংশ কমেছে। খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৬০ টাকা, যা আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, গত এক সপ্তাহে এলাচ, রসুন, সয়াবিন তেল, পেঁয়াজ, আমদানি করা আদা, হলুদ ও জিরা’র দাম কমেছে। তবে কিছুটা বেড়েছে দেশি আদার দাম।
এক সপ্তাহে এলাচের দাম ৫ দশমিক ৯৭ শতাংশ, দেশি রসুন ৫ শতাংশ, আমদানি করা রসুন ১০ দশমিক ৫৩ শতাংশ, লুজ সয়াবিন তেল ২ দশমিক ৩০ শতাংশ, দেশি পেঁয়াজ ১১ দশমিক ৭৬ শতাংশ, সরু চাল দশমিক ৮৫ শতাংশ, আমদানি করা আদা ৬ দশমিক ৬৭ শতাংশ, হলুদ ১২ দশমিক ৫০ শতাংশ এবং জিরা’র ১২ শতাংশ দাম কমেছে। বিপরীতে দেশি আদার দাম ৪ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।
- ১ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ২দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৩ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৪মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৫অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৬ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৭থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৮বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৯প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৮চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৯মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত