প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৩ ১০:০৪ পিএম , আপডেট: জানুয়ারী ১১, ২০২৩ ৫:৩১ পিএম

রেসের ঘোড়ার মত দিন মাস গড়িয়ে
একটি বছর কেটে গেলো কত দ্রুত

কবরের উপরে দেয়া পলিথিনের আবরণ
এখনো রয়েছে অক্ষত

মৃতের নাম লেখা সাইনবোর্ডটির রঙ
হয়নি এখনো বিবর্ণ

কবরের উত্তর দক্ষিণে বপন করা
গাছ দুটোও তেমন বেড়ে উঠেনি

কিন্তু সময়ের হিসেবে জানান দেয়
মাটির দেহটা হয়ত এতোদিনে নিশ্চিহ্ন

এইতো জীবন, ১৯৫০-২০২২
জীবনটা কত ছোট

মাটির দেহ, মাটিতেই আবার শেষ
অল্প সময়ের মাঝেই সব ফুরালো

জানুয়ারি ১১/০১/০২২
প্রাণপ্রিয় আব্বার বিদায়কাল

পরম করুণাময়ের নিকট পার্থনা
তোমার রুহুটার স্থান যেনো হয় ইল্লীনে

শেয়ার

পাঠকের মতামত

ইলিশ, প্রকৃতি ও জীবন সংগ্রামের উপাখ্যান: হাবিবুর রহমানের নতুন বই ‘টেল অব হিলশা এন্ড এ বয়’

বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখ শুধু ঋতুর পরিবর্তন নয়, এটি ...

দক্ষিণ এশিয়ায় আগ্রোফরেস্ট্রি প্রসারে সার্ক কৃষি কেন্দ্রের গবেষণাগ্রন্থ প্রকাশ

দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থার সম্ভাবনা তুলে ধরে “পোটেনশিয়ালস অব অ্যাগ্রোফরেস্ট্রি ফর ...

বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর অর্থনৈতিক পরিভাষা

সাংবাদিক আবু আলীর পরিভাষাবিষয়ক বই ‘অর্থনৈতিক পরিভাষা’ পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায়। বইটিতে তিনি শেয়ারবাজার, ...