জেলা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫ ১০:৫৩ এএম

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা,লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু কন্যা আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার মৌলভীবাজার চৌমুহনী চত্বরে সচেতন সনাতনী যুব সমাজে’র আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী ও সঞ্চালায় ছিলেন চন্দর রায়। এদিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট সুনিল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধর, সচেতন সনাতনী যুব সমাজের সম্পাদক চন্দন রায়, যুগ্ম সম্পাদক রাজ সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সদস্য এডভোকেট প্রদীপ কুমার দাশসহ অন্যান্যরা। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহের পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মব তৈরি করে মিথ্যা ধর্ম অবমাননার নামে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা লাগিয়ে আগুন দিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার বিচারের জোর দাবি জানান বক্তারা।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...