
পুর্ব শত্রুতার জেরে ঝিনাইদহের মহেশপুরে দুই কৃষকের প্রায় ৩ হাজার ড্রাগন ও ৭’শ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ দুই কৃষকের নাম রকি আহমেদ ও রিঙ্কু মিয়া। তারা উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছি গ্রামের বাসিন্দা।
সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতের আধাঁরে বামনগাছি গ্রামের মাঠে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ফল-ফসলের এমন ক্ষয়ক্ষতির ঘটনায় ওই এলাকার কৃষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বামনগাছি গ্রামের স্থানীয়রা জানায়, ওই গ্রামের মাঠে কৃষক রকি আহমেদ আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন। কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগণ ফল বিক্রিও করেছেন তিনি। সোমবার রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান কৃষকরা।
এদিকে একই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমির অন্তত ৭শ ধরন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।
ক্ষতিগ্রস্থ কৃষক রকি আহমেদ বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা? কোনো মানুষ এমন ক্ষতি করতে পারে? আমি এ ঘটনায় আইনের আশ্রয় নেব।
অপর কৃষক রিংকু মিয়া বলেন, পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এরকম ফসলহানির ঘটনা জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি
- ১ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ২রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ৩ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৬আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৭শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৮নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৯বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ১০সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৫আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৮কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৯কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত