
তরুণ প্রজন্মকে দক্ষ জনগোষ্ঠি হিসেবে তৈরির লক্ষ্যে খুলনা শিপইয়ার্ডের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেছে শেভরনের অর্থায়নে সুইসকন্টাক্ট-এর উত্তরণ প্রকল্প। সোমবার রাজধানীর ওয়েস্টিন ঢাকা হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রের আওতায় উত্তরণ প্রকল্প বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং ট্রেনিং শুরু করবে। উত্তরণের তিনটি লক্ষ্যের একটি হলো- সরকারি একটি ট্রেনিং প্রতিষ্ঠানকে আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের আধুনিক ওয়েল্ডিং ট্রেনিং শুরু করা।
উত্তরণ প্রকল্প খুলনা শিপইয়ার্ডের অধীনে পরিচালিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আধুনিকীকরনের মাধ্যমে তরুণদের জন্যে আন্তর্জাতিক মানসম্পন্ন এই ওয়েল্ডিং প্রশিক্ষণ শুরু করবে।
অনুষ্ঠানে শেভরন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার বলেন, ‘দুই প্রতিষ্ঠানের দক্ষতা, কারিগরি তত্ত্বাবধান ও সাংগঠনিক ক্ষমতা এই আয়োজনের মূলভিত্তিকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবে।
খুলনা শিপইয়ার্ডের ম্যানেজিং ডিরেক্টর কমোডোর এম জাকিরুল ইসলাম (ই) বলেন, আমাদের প্রচুর জনবল থাকলেও দক্ষ জনবলের অভাব রয়েছে। জনবলকে দক্ষ করে গড়ে তুললে দেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে সক্ষম হবে।
পেট্রোবাংলার ডিরেক্টর মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ‘শেভরন বাংলাদেশ পার্টনারশিপ ইনিশিয়েটিভের (বিপিআই) মাধ্যমে যে কাজগুলো করছে তা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নতির ক্ষেত্রে অনেক অবদান রাখছে।’
সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কান্ট্রি ডাইরেক্টর মুজিবুল হাসান বলেন, ‘প্রাইভেট সেক্টরের অর্থায়নে এবং এনজিও সেক্টর কর্তৃক বাস্তবায়নকৃত একটি উন্নয়ন প্রকল্প সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের ট্রেনিং শুরু করতে যাচ্ছে।’
উত্তরণ উন্নত জীবনের লক্ষ্যে একটি দক্ষতা উন্নয়নমূলক তিন বছর মেয়াদি প্রকল্প, যা সুইসকন্টাক্ট বর্তমানে সিলেট ও ঢাকা বিভাগে বাস্তবায়ন করছে। উত্তরণ প্রকল্পের বাকি দুটি লক্ষ্য হলো, ২০০০ যুবাকে প্রশিক্ষণ প্রদান এবং সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে একটি আধুনিক ট্রেনিং সেন্টার স্থাপন করা যা পরবর্তীতে সিলেট সিটি কপোরেশন পরিচালনা করবে। এছাড়া বাংলাদেশে প্যাকেজিং শিল্পের চাহিদা পূরণের জন্য উত্তরণ প্রকল্প ইতোমধ্যে একটি নতুন ট্রেড,‘প্যাকেজিং এবং ফিনিশিং অপারেশন’ চালু করেছে। এটি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক যাচাই হবার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।
- ১অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ২এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৩জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৪চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৫অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৭ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৮জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১০শিবচরে মেজর ছেলের প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ, মানববন্ধন
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার





পাঠকের মতামত