প্রকাশিত: জুলাই ২, ২০২৪ ১২:৩৬ পিএম , আপডেট: জুলাই ২, ২০২৪ ১:০৬ পিএম

চলতি বছর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৪০ হাজার ১১৫ হাজি। সঙ্গে এসেছে আরও এক হজযাত্রীর মৃত্যুর খবর। এ নিয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

মঙ্গলবার ভোরে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন।

বুলেটিনে বলা হয়, হজ পালনে গিয়ে মৃতদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে মারা গেছেন ১৭ জন। বাকি ৪০ জন হজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ জনের পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল। সবশেষ ২৯ জুন মারা যান সৈয়দ লিয়াকত আলী (৬৭) নামে এক বাংলাদেশি হাজি। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। সৌদি আরবের আইন অনুযায়ী তাদের ওই দেশেই দাফন করা হয়েছে।

বুলেটিনে আরো বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৪০ হাজার ১১৫ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ১০২টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৬টি, সৌদি এয়ারলাইন্স ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইট পরিচালনা করে।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে এবার মোট ৮৫ হাজার ২২৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের ...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার ...