
মহামারি করোনার প্রভাবে বার্ষিক ১৪০ কোটি ডলার লোকসানের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ক্যানটাস। দেশটির জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির প্রধান জানিয়েছেন, ক্যানটাসের একশো বছরের ইতিহাসে এর চেয়ে খারাপ পরিস্থিতি কখনোই আসেনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
এয়ারলাইন্সটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসের শেষদিকে কোম্পানির মোট ছয় হাজার কর্মীর মধ্যে চার হাজার কর্মীকে ছাঁটাই করার বিষয়টি চূড়ান্ত হবে। করোনার বিস্তার রোধে জারি ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে শুধু ক্যানটাস নয় ব্যাপক লোকসানে পড়া বিশ্বের বেশিরভাগ এয়ারলাইন্স এভাবে কর্মী ছাঁটাই করছে।
ক্যানটাস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালান জয়েস এক বিবৃতিতে বলেছেন, ‘সকল এয়ারলাইন্স কোম্পানির জন্য কোভিড-১৯ এর প্রভাব খুব স্পষ্ট। এটা ভয়াবহ এবং টিকে থাকতে পারবে কিনা অনেকের জন্য তা বড় প্রশ্ন। পূর্বের অবস্থানে ফিরে যেতে অনেক সময় লাগবে এবং তাতে স্থিতিশীলতাও থাকবে না।’
ক্যানটাসের প্রধান নির্বাহী আরও সতর্ক করে বলেন, আগামী অর্থবছরে আরও উল্লেখযোগ্য পরিমাণ লোকসান হবে বলে তিনি আশঙ্কা করছেন। ক্যানটাস জানিয়েছে, এ বছরের বেশিরভাগ লোকসান হয়েছে সম্পদের মূল্য হ্রাস এবং অপ্রয়োজনীয় অর্থ প্রদানের কারণে।
করোনার বিস্তার রোধে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং সহসাই তার পরিবর্তন হচ্ছে না। সিডনিভিত্তিক ক্যানটাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের জুলাইয়ের আগে তাদের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় সচল হবে না। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে শুধু প্রতিবেশী নিউজিল্যান্ড।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত