প্রকাশিত: মার্চ ১৯, ২০২১ ৪:১৭ পিএম

দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি করা হলো ভারতীয় পেঁয়াজ। বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে প্রায় সাড়ে ৪২ মেট্রিক টন পেঁয়াজবাহী দুটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে উৎপাদন সংকট দেখিয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। এর পর ভারত নিষেধাজ্ঞা তুলে নিলেও বেনাপোল দিয়ে আর পেঁয়াজ আনেননি ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার আসা পেঁয়াজের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান যশোরের দীন ইসলাম ট্রেডার্স। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য ছাড় করাতে আমদানিকারককে সহযোগিতা করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট সেঁজুতি এন্টারপ্রাইজ।

আমদানিকারক দীন ইসলাম জানান, প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে ১৪০ মার্কিন ডলার। পণ্য ছাড় করাতে সরকারকে আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ক কর পরিশোধ করতে হচ্ছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ভারত সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পর প্রথম দিকে দেশের অন্যান্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও এতদিন বেনাপোল বন্দর দিয়ে কোনও পেঁয়াজ আমদানি হয়নি। এতে বাজারে পেঁয়াজের মূল্য যে পরিমাণে কমার কথা ছিল তা কমেনি। বর্তমানে এ পথে পেঁয়াজ আমদানি হলে দাম কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আমদানিকৃত পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...