প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১ ৭:১২ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১ ৭:১৩ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, রমজান মাসকে ঘিরে আমাদের বিশাল পরিমাণ আমদানীর চিন্তা রয়েছে। কোন অবস্থাতেই যেন সাধারণ মানুষের সমস্যা না হয় সেদিকটা দেখছে সরকার।

তিনি বলেন, আগামী রমজানে টিসিবির মাধ্যমে গত বছরের তুলনায় দ্বিগুন নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানী করে বাজারকে সহনীয় পর্যায়ে রাখা হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় প্রয়োজনে রমজান মাসে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের কাছে ভোজ্যতেল পৌঁছে দেয়া হবে।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আন্তর্জাতিক কিছু বিনিয়োগকারীকে এ অঞ্চলে আনার চেষ্টা করছি। আমি চেস্টা করছি বিনিয়োগকারীদের জন্য কিভাবে ১০ বছর কর মওকুফ করা যায়, বিদ্যুতে ভর্তুকি প্রদান করা যায়। এসব সুবিধা দিয়ে আমরা বিনিয়োগকারীদের আকৃষ্ট করছি এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনে।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ছাফিয়া খানম, প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রেজাউল করিম রাজু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউজ্জামান বাবু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিসহ জেলা পরিষদের কাউন্সিলর ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা কিশোর রাফিজ মিয়া (১৫) হত্যা মামলার ...

সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি মুহাম্মদ ...

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

‘জীবনের টেকসই সূচনায় মাতৃদুগ্ধ পান, কার্যকর উদ্যোগসমূহকে করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুরে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির ...

দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মুহাম্মদ আনিসুর রহমান আসন্ন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ...