
ওজন কমানোর জন্য আমরা অনেকেই বিভিন্ন ডায়েট প্লান অনুসরণ করি। নিয়মিত ডায়েট প্লান অনুসরণ ও হাল্কা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে আমাদের ওজন কমে আসে এটা আমরা সবাই এখন কম বেশি জানি।
কিন্তু এই ওজন কমানোর হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়া যায় ছোট একটি ব্যবস্থা নিলে।
বছরের পর বছর ধরে বিশেষজ্ঞরা গবেষণা করে যাচ্ছেন কোনো একটি উপাদান খুঁজে পেতে যা আমাদের ওজন কমাতে সাহায্য কবে। ২০০৮ সালে আমেরিকার মিনিসোটা বিশ্ববিদ্যালয়ের ড. সালেমার শিবলি ৩৮ জন স্থুল মানুষকে নিয়ে একটি গবেষণা পরিচালনা করেন। তিনি ১১ সপ্তাহ ধরে প্রতিদিন তাদের চাহিদার চেয়ে প্রায় ৮০০ ক্যালোরি কম খেতে দিতেন। পরবর্তীতে দেখা যায়, যাদের রক্তে ভিটামিন ডি-এর লেভেল বেশি, তারা যাদের লেভেল কম তাদের তুলনায় অধিক দ্রুত ও বেশি মেদ মুক্ত হতে পেরেছেন। আর সে পরিমাণ ৭০ শতাংশেরও বেশি।
এরপর মেদ কমাতে ভিটামিন ডি-এর উপযোগিতা নিয়ে অনেক গবেষণা হয়েছে। বেশিরভাগ গবেষণাতেই মেদ দ্রুত কমাতে ভিটামিন ডি কে বিশেষ উপকারি হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে মনে রাখতে হবে, ভিটামিন ডি ওজন কমাতে একটি উৎকৃষ্ট নিয়ামক হলেও শুধু ভিটামিন ডি খেলে আমাদের মেদ বা ওজন যে কমে যাবে তা কিন্তু নয়।
মেদ বা ওজন কমাতে আমরা যদি ডায়েটের সাথে সাথে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি এবং খাবারে ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য রাখি, তাহলে মেদ বা ওজন স্বাভাবিকের চেয়ে ৭০ শতাংশ পর্যন্ত দ্রুত কমবে।
এখন আসা যাক আমরা ভিটামিন ডি কীভাবে পেতে পারি সেই আলোচনায়। সাধারণত সকালের নরম রোদ থেকে আমাদের শরীর ভিটামিন ডি উৎপাদন করে থাকে। তবে যান্ত্রিক জীবনে এই সকালের রোদ তো উপভোগ করার সৌভাগ্য আমাদের খুব কমই হয়। তাই আমাদের নির্ভর করতে হবে বিভিন্ন খাবারের ওপর। মাশরুম, বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন ম্যাকারেল, সারডিন, ডিম ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়।
তবে সবচেয়ে বেশি পরিমাণে ও কার্যকরী ভিটামিন ডি পাওয়া যায় কড লিভার ওয়েলে।
- ১চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
- ২কুষ্টিয়ার মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার -১
- ৩কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুন
- ৪আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়
- ৫দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- ৬শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’ : চিফ প্রসিকিউটর
- ৭দর বৃদ্ধির শীর্ষে দেশবন্ধু পলিমার
- ৮লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং
- ৯আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
- ১০সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার
- ১চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ৯কয়রায় জমি দখল, চাঁদাবাজি ও মৎস্যঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
- ১০খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি





পাঠকের মতামত