
সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে ফ্যাশনে। ঋতুভেদে পোশাকের রঙের সঙ্গে কাপড়ের ধরনেও আসে পরিবর্তন। শীত পোশাকে ভারী কাপড় যেমন মানানসই, উলটো দিকে গরমে হালকা কাপড়ে কাজ। অন্যদিকে বছরের অন্য সময়ের কথা মাথায় রেখে ফ্যাশন হাউজগুলোকে ফ্যাশন সচেতন মানুষের জন্য প্রতিনিয়ত পরিবর্তন আনতে হয় কাপড়ের ধরনে এবং রঙে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
লং কামিজ কিংবা শর্ট, চাহিদা বুঝে এ পরিবর্তন নিয়ে সব সময় তাই ব্যস্ত সময় পার করতে হয় ফ্যাশন হাউজগুলোকে। এ ছাড়া উৎসবের সময় তো আছেই। সবমিলিয়ে বছরজুড়েই ফ্যাশন হাউজগুলোতে থাকে নানা ধরনের পরিবর্তন। অন্যদিকে নতুন বছরে বেশ কিছু পরিবর্তন আনবে এ হাউজগুলো, যেন ফ্যাশনপ্রিয় মানুষ সব সময় হাতের নাগালেই পান পছন্দের পোশাকটি।
নারীদের শীতের পোশাকের ট্রেন্ডে আছে লং কোট। ডেনিমের জ্যাকেট বরাবরের মতোই আছে নিজের জায়গায়।ডেনিমের জ্যাকেটের একটা পাশে চলছে কাঁথাফোঁড়। মাঝারি থেকে ভারী বুননের ফ্যাব্রিকে তৈরি কোটের প্রতি আগ্রহ বেড়েছে। একরঙা কোটের চেয়ে বিভিন্ন রকম ছাপা কোটের চাহিদা বাড়ছে। পুরুষের শার্ট, এমনকি ফরমালেও চলছে ফুলেল। আর সব পোশাকে দেখা গেছে বোতামের বৈচিত্র্য। পুঁতি, গাছের বীজ, কাণ্ড, পিতল, নানা ধরনের মেটালের ওপর আঁকা নকশা, কাঠ এসব চলছে পোশাকে। কাফতান বেশ কয়েক বছর আলোচনায় ছিল।
প্রিন্ট প্যাটার্নে ব্লক লেটার, ফুল ও হিজিবিজি মোটিফের চাহিদাও ছিল উল্লেখযোগ্য। রঙের প্রতিও আগ্রহী ছিলেন ফ্যাশন-সচেতনেরা। মাথার পেছনে স্কার্ফ দিয়ে নট বাঁধা ফ্যাশনেবল নারীদের দেখা গেছে। স্কার্ফ গলায় জড়িয়ে নিয়েছেন অনেকে। পরিবেশবান্ধব টেকসই ফ্যাশনের প্রতি আগ্রহী হচ্ছে মানুষ।এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফ্যাশন সচেতনরা। অনেক দিন পর সত্তর বা আশির দশকের চুমকির কাজ করা পোশাক আর অনুষঙ্গের প্রতি গেল বছর আগ্রহী হতে দেখা গেছে ফ্যাশনপ্রেমীদের।
রঙ বাংলাদেশ প্রতিনিয়ত ফ্যাশনপ্রিয় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ছোটো-বড়ো সবার জন্য পোশাকের ধরন এবং রং নিয়ে কাজ করেন তারা। বছরজুড়ে প্রতিটি উৎসবের আমেজ ধরা দেয় তাদের ফ্যাশন হাউজগুলোতে ভিন্ন ভিন্ন পোশাকের মধ্যে। উৎসব ছাড়াও ঋতুভেদে পোশাকে এবং রঙে তারতম্য আসে। অন্যদিকে রঙ বাংলাদেশ করোনা মহামারির দীর্ঘ একটা সময় পার করে আবার বেশকিছু নতুন পরিবর্তন নিয়ে আসে ফ্যাশনে।
অঞ্জন’স-এর কর্ণধার, ফ্যাশন ডিজাইনার শাহিন আহম্মেদ জানান, হাল ফ্যাশন নিয়ে সব সময় কাজ করে অঞ্জন’স।বিশেষ করে মৌসুম বুঝে এ ফ্যাশনের ক্যাটাগরিগুলো পরিবর্তনের রেশ চোখে পড়ে। এ ক্ষেত্রে রঙের ভিন্নতার পাশাপাশি চলতি বছরের সব পোশাকের কাটিং ছিল অঞ্জন’স-এর আউট ফিটগুলোর মধ্যে উল্লেখযোগ্য। বছরজুড়ে ছিল ফ্যাশন কিংবা কালারের মধ্যে পরিবর্তনের আমেজ; এ বিষয়ে শাহিন আহম্মেদ জানান, ‘বছরজুড়ে আমরা চেষ্টা করি রংসহ কাটিংয়ের মধ্যে কিংবা হাল ফ্যাশন বুঝে পোশাকে পরিবর্তন আনার। অন্যদিকে অঞ্জন’স-এর অন্যতম আকর্ষণ হচ্ছে শাড়ি। এর বাইরে আছে সালোয়ার-কামিজ এবং শীতের শাল।
- ১গাজীপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
- ২ফিলিপাইন ব্ল্যাক আখ চাষে ১০ লাখ আয়ের স্বপ্ন
- ৩রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭আজ মেগাসিটি ঢাকার বায়ু মাঝারিমানের
- ৮ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯লাফার্জ হোলসিমের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত