
মানুষের ধর্ম পরায়নতার সাথে ইনসাইডার ট্রেডিং একটিভিটি এর কোন সম্পর্ক আছে কি না তা জানার জন্য বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর বিআইসিএম’র গবেষণা ফলাফল তুলে ধরা হয়।
গবেষণায় দেখা যায়, প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা মূল্য সংবেদনশীল তথ্য জানার সম্ভাবনা থেকে যায়। পূর্বেই একটি পক্ষ গুরুত্বপূর্ণ এসকল তথ্য জেনে পুঁজিবাজারে সংশ্লিষ্ট কোম্পানিতে লেনদেন করলে ইনসাইডার ট্রেডিং এর জন্য কোম্পানির শেয়ারদরে প্রভাব পড়ে। তাই এ গবেষণায় দেখা হয় সংশ্লিষ্ট কোম্পানির প্রধান কার্যালয়ের পার্শ্ববর্তী মানুষের ধর্মীয় বিশ্বাস ইনসাইডার ট্রেডিংকে অনেকাংশে প্রভাবিত করে থাকে। কেননা, ধর্মীয় বিশ্বাস বা অনুশাসন মানুষকে অনৈতিক কাজ থেকে দূরে রাখে এবং নিম্নমানের ঝুঁকি গ্রহণ থেকে বিরত রাখে। ধর্মীয় অনুশাসন পালনকারীগণ যেহেতু অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন তাই তাদের ইনসাইডার ট্রেডিংয়ে যুক্ত থাকার প্রকাতা কম থাকে।
শ্রীলঙ্কার কেলানিয়া ইউনিভার্সিটির কমার্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র প্রভাষক ড. এস সি ঘুসারা গবেষণার বিষয়ের ব্যবহারিক গুরুত্ব বিবেচনা করে বলেন, গবেষণার বিষয়টি আর্থিক জালিয়াতি প্রতিরোধের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে এই গবেষণাটি বিভিন্ন ধর্ম ও গোত্রের কথা আলাদাভাবে বিবেচনা করে পরিচালনা করা যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন বলেন, ইনসাইডার ট্রেডিংয়ের মাধ্যমে শেয়ারবাজারে কারসাজির অপচেষ্টা প্রতিহত করা গেলেই বাজারে তার ইতিবাচক প্রভাব পড়বে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের প্রভাষক ড. দেওয়ান রহমান বলেন, রেগুলার ইনসাইডার ট্রেডিং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর না হওয়ায় ইরেগুলার ইনসাইডার ট্রেডিং ও রেগুলার ইনসাইডার ট্রেডিং আলাদা করে নতুন কোন পর্যবেক্ষণ আছে কি না সেটিও গবেষণা করা উচিত।
ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে এবং বিআইসিএম এর সহকারী অধ্যাপক জনাব সাফায়েদুজ্জামান খানের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।
বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিআইসিএম এর অনুষদ সদস্যবৃন্দ, কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
- ১স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ২দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৩হামের উপসর্গ নিয়ে ৪ আরও শিশুর মৃত্যু
- ৪কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
- ৫নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের
- ৬কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
- ৭চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৮একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৯মহেশখালীর কুতুবজোমে অবৈধ তেল পাম্পে অভিযান, সিলগালা ৬
- ১০মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত





পাঠকের মতামত