
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ও আশপাশের এলাকায় জনগণের দোরগোড়ায় গিয়ে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেন। এ সময় তিনি জনগণের কাছে বিএনপির উন্নয়ন পরিকল্পনা ও দলের ঘোষিত রূপরেখা তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে দেশ পুনর্গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে আক্তারুল আলম মাস্টার বলেন, ধানের শীষ এ দেশের জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। বিএনপি সবসময় শান্তিপ্রিয় এবং জনগণের দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কেন্দ্র থেকে যেসব কর্মসূচি দিয়েছে, সকল কর্মসূচি সম্মুখ সারিতে থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাস্তবায়ন করেছি। রাজপথে থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকল কর্মসূচি পালন করেছি। বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাকে বারবার মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। তাদের মামলা মাথায় নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি দলের কর্মসূচি পালন করেছি। মামলা দিয়ে ফ্যাসিস্ট সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। বিগত সময়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় সবসময় তাদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি।
তিনি আরও বলেন, পরিশ্রম কখনো বৃথা যায় না, মাঠ কখনো বেইমানি করে না। সেই আশাবাদের কারণেই আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক তুলে দেবে। ইতোমধ্যে আমাদের দল বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছে। আমরা বিশ্বাস করি ধানের শীষ যার হাতে, আমরা তার সঙ্গে আছি। আমার বিশ্বাস, দল আমাকে ধানের শীষ উপহার দেবে। ধানের শীষ প্রতীক পেলে আমি গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসন দলকে উপহার দিতে পারব। আমরা ঘরে ঘরে ধানের শীষের শক্ত ভিত্তি গড়ে তুলতে কাজ করছি। তৃণমূলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা পীরজাদা অধ্যক্ষ মাওলানা এস. এম. রুহুল আমীন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান খান টিটু, গাজীপুর জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্নাসহ দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগের সময় শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত