
নড়াইলের কালিয়ায় নৌকাডুবির দুইদিন পর চৌকিদার লাবু মিয়া (৩২) ও খানজে শেখ (৫৭) নামে আরও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার (১ জানুয়ারি) দুপুরের মরদেহ দুটি উদ্ধার করা হয়। চৌকিদার লাবু মিয়া কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের টুকু শেখের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। খানজে শেখ জোকর চর গ্রামের মতিয়ার শেখের ছেলে।
বিষয়টি কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম নিশ্চিত করেছেন।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন, আজ সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। অভিযানের একপর্যায়ে সোয়া ১২টার দিকে আমাদের ডুবুরি দল নদীর তলভাগে একটি মরদেহ শনাক্ত করতে সক্ষম হয়। মরদেহটি উদ্ধারের পর দুপুর ১টায় আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল শনিবার স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দিনভর উদ্ধার অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনচালিত ছোট নৌকাটি উদ্ধার করতে সক্ষম হই। নিখোঁজ যাত্রীরা শীতবস্ত্র পরিহিত থাকায় আশা করছি নদীর তলভাগে তাদের পাওয়া যেতে পারে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে।
- ১হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ২রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৩সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৪ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৬থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৮কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ১০কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৬শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী





পাঠকের মতামত