প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১ ১২:১৪ পিএম

উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে নতুন একটি ব্যাংক আনতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। পাশাপাশি একটি বিমা কোম্পানি ও মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠানও গঠন করতে চায় সংগঠনটি।

সংগঠনটির বোর্ড মিটিংয়ে এফবিসিসিআই ইনস্যুরেন্স, মাইক্রো ফিন্যান্স এবং এফবিসিসিআই ব্যাংকের বিষয়ে প্রস্তাব তোলা হবে। যদিও এফবিসিসিআইর গঠনতন্ত্র অনুযায়ী সরাসরি ব্যবসা প্রতিষ্ঠান গঠনের সুযোগ নেই। তবে বোর্ড সভায় প্রস্তাব অনুমোদন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এফবিসিসিআই সূত্রে জানা যায়, আগামী রোববার (২৫ এপ্রিল) সংগঠনটির ২০১৯-২১ মেয়াদের বোর্ডের পঞ্চম নিয়মিত সভা ডাকা হয়েছে। ওইদিন বিকেল তিনটায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হবে। সভার এজেন্ডায় ব্যাংক, বিমা ও মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

জানা যায়, বোর্ড সভায় ১৫টি এজেন্ডা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গত বছরের ৮ আগস্ট অনুষ্ঠিত চতুর্থ নিয়মিত বোর্ড সভা ও চলতি বছরের ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় জরুরি বোর্ড সভার অনুমোদন এবং বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা। এছাড়া রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ভবনের জন্য রাজউকের অনুমতি ও এফবিসিসিআই আইকন৬০ এর অগ্রগতি জানানো হবে।

এফবিসিসিআই বিশ্ববিদ্যালয়ের নামের ছাড়পত্রের আপডেট, নতুন লোগো চালু, ডি-৮ শীর্ষ সম্মেলন এবং এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে এনবিআরের ৪১তম পরামর্শমূলক কমিটি সভা ও মুজিববর্ষ উদযাপন এবং কোভিড -১৯ অনুদান বিষয়ে বোর্ড সভায় আলোচনা হবে। পাশাপাশি ব্যাংক, বিমা ও মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব তোলা হবে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...