প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১ ৪:০৯ পিএম

ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসার জন্য বেইজিংয়ে নতুন একটি স্টক এক্সচেঞ্জ স্থাপন করবে চীন। আজ শুক্রবার ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট সি চিন পিং এই পরিকল্পনার ঘোষণা দেন।তবে কবে নাগাদ এই স্টক এক্সচেঞ্জ স্থাপন করা হবে সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের সরকার বলেছে যে এটি তার অর্থনীতিতে ঋণের মাত্রা কমাবে এবং ব্যাংক-শাসিত আর্থিক ব্যবস্থায় ইকুইটি ফাইন্যান্সের শেয়ার দর বাড়াবে।

চীন সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের এক বিবৃতিতে বলা হয়, চীনে বর্তমানে দুটি প্রধান শেয়ার রয়েছে, একটি সাংহাইয়ে এবং আরেকটি দক্ষিণ শহর শেনজেনে। বর্তমানে ন্যাশনাল ইক্যুইটি এক্সচেঞ্জ অ্যান্ড কোটেশন কোং এ ব্যবসা করা নির্বাচিত কোম্পানিগুলিকে নতুন বেইজিং এক্সচেঞ্জে তালিকাভুক্ত করবে। নিবন্ধনব্যবস্থা সাংহাইয়ের স্টক মার্কেটের মতোই হবে। সাংহাইয়ের এই স্টক এক্সচেঞ্জ মূলত যুক্তরাষ্ট্রের নাসডাক প্ল্যাটফর্মের মতো কাজ করবে।

সাম্প্রতিক মাসগুলোতে চীনা কর্তৃপক্ষের নেওয়া নানা ধরনের পদক্ষেপ দেশটির বেসরকারি খাতের বড় অংশের ওপর বড় প্রভাব ফেলেছে। টেক জায়ান্ট, টিউটরিং ফার্ম থেকে শুরু করে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টিভি কোম্পানিগুলোর ওপরও প্রভাব পড়েছে। চীন সরকার ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে চলমান এই পদক্ষেপ অব্যাহত থাকবে। মূলত অর্থনীতিকে কঠোর নিয়ন্ত্রণে রাখার জন্য আগামী পাঁচ বছরের জন্য পরিকল্পনা প্রকাশ করেছে সরকার।

 

শেয়ার

পাঠকের মতামত

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...