
নবাবগঞ্জে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪ শ’ বছরের পুরাতন এই মসজিদটি। মোঘল আমলের মসজিদটি শাহী মসজিদ ও ভাঙ্গা মসজিদ নামে পরিচিতি পেয়েছে। সদর উপজেলা থেকে ৭ কিলোমিটার দূরেই রয়েছে নতুন বান্দুরা শাহী মসজিদ অথবা ভাঙ্গা মসজিদ। যা বান্দুরায় ইছামতি নদীর পূর্ব বাঁকে অবস্থিতি।
তিন গম্ভুজ বিশিষ্ট মসজিদটি প্রায় ৫০ শতক জমির উপর অবস্থিত। ১৬৫ ফুট উচু মিনার নির্মাণ করা হয়েছে, মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। মিনারটি ঢাকা দক্ষিণের সবচেয়ে বড় মিনার বলেই মনে করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেকদিনই পুরুষ এবং মহিলাগন ইবাদতের জন্য এখানে আসেন, এখানে পুরুষের এবং নারীদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। প্রত্যেক শুক্রবারে পার্শ্ববর্তী এলাকা, মানিকগঞ্জ, দোহার, কেরাণীগঞ্জসহ আশপাশের সব থানা থেকেই হাজারও পুরুষ ও নারী আসেন।
মসজিদটি নিয়ে বিভিন্ন গল্পকাহিনী প্রচার হয়েছে বিভিন্ন সময়ে। অনেকের জোর বিশ্বাস মসজিদটি গায়েবী। মাটির নিচ থেকে উঠে এসেছে মসজিদের মূল ভবনটি। স্থানীয়রা ও এমনটাই বিশ্বাস করেন।
বিশ্বাস করা হয় যে এই মসজিদে নামাজ পড়ে কোন উদ্দেশ্যে মানত করলে মনের আশা পূরণ হয়, আর এই বিশ্বাসের কারণেই দিনকে দিন এই মসজিদে মানুষের আগমন বাড়ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সম্রাট জাহাঙ্গীরের আমলে আনুমানিক ১৬১০ সালে অর্থাৎ প্রায় ৪০০ বছর আগে মসজিদটি নির্মাণ করেন সুবেদার ইসলাম খান চিশতি। স্থানীয় অনেকের ধারনা ইসলাম খান চিশতি, ১৬১০ সালে ভারত বর্ষের, মোঘল বংশের দিল্লীর সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ছিলেন। বিভিন্ন প্রয়োজনে সুবেদার ইসলাম খান চিশতি দিল্লী হতে তার নৌবিহার নিয়ে, যমুনা নদী দিয়ে পাবনা হয়ে, পদ্মা পাড়ি দিয়ে মানিকগঞ্জের উপর দিয়ে, ইছামতি নদী দিয়ে ঢাকায় প্রবেশ করতেন। যাতায়াত কালীন সময়ে রাত্রি যাপন ও ইবাদতের জন্য নদীর পাশেই আনুমানিক ১৬১৫ সালে মসজিদটি নির্মাণ করেছিলেন।
মসজিদটিকে ভাঙ্গা মসজিদ হিসেবে নাম করণের কারণ হিসেবে স্থানীয়রা বলেন, কালের পরিবর্তনে নদীটি ভাঙতে ভাঙতে উত্তর দিকে চলে যায়। আর পার্শবর্তী কোন বসতি ছিল না, ছিল শুধু বনাঞ্চল। ১৮৮০ সালের দিকে এই বন্ঞ্চলের পত্তন নেন হিন্দু জমিদারেরা। বসতি স্থাপনের জন্য কাটতে থাকেন বন। বন কাটতে কাটতে হঠাৎই পেয়ে যায় এক মসজিদ, যার উপরের অংশ কিছুটা ভাঙ্গা, আর এই ভাঙ্গা অংশের কারণেই মসজিদের নাম করণ হয়ে যায় ভাঙ্গা সমজিদ। সঙ্গে সঙ্গে গায়েবী মসজিদ নামেও পরিচিতি পেয়ে যায়।
- ১এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ২কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ৩কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৪রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৫বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৬ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৮কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত