
প্রায় চারশো বছর পূর্বে নির্মিত মোগল আমলের তৈরি সালেহ্ আহাম্মদ চৌধুরী জামে মসজিদ এক প্রাচীন স্থাপত্যের নাম। তাজমহলের আদলে নির্মিত এ মসজিদটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের চৌধুরীপাড়ায় অবস্থিত। ১৬৩৯ সালে মসজিদটি নির্মাণ করেন আহাম্মদপুর গ্রামের সম্ভ্রান্ত চৌধুরী পরিবারের প্রয়াত সালেহ্ আহাম্মদ চৌধুরী।
সরেজমিনে দেখা যায়, আনুমানিক ১০ শতক জায়গায় তৈরি মসজিদটির পশ্চিম পাশে আছে বিশাল এক পুকুর। মসজিদের দক্ষিণে আছে কবরস্থান। পূর্ব পাশে রয়েছে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া মসজিদের ছাদে শোভা পেয়েছে বড় একটি গম্বুজ ও চারটি মিনার। মসজিদের ভেতরের দেয়ালে পোড়া মাটির বিভিন্ন কারুকাজে নির্মিত নানা রকম নকশা যা সবার নজর কাড়ে। মসজিদের ভেতরে গিয়ে দেখা যায়, মূল মসজিদটির আকার খুবই ছোট। নির্মাণকালীন তিন কাতার মুসল্লি ধারণ ক্ষমতা রেখেই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে জায়গা সংকুলান না হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় মসজিদ কমিটি ২০০১ সালে পূর্বের মসজিদটি অক্ষত রেখে এর সামনে নতুন মসজিদ ও আধুনিক অজুখানা নির্মাণ করেন।
স্থানীয় মুসুল্লিরা জানান- ইতিহাস, ঐতিহ্যের ধারাকে লালন করে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন প্রাচীন সালেহ্ আহাম্মদ চৌধুরী জামে মসজিদটি। যার সৌন্দর্য দেখতে দেখার জন্য এখনো দূর-দূরান্ত থেকে শত শত দর্শনার্থী ভীড় জমায়।
স্থানীয় বাসিন্দা মুরাদ চৌধুরী জানান- ১৬৩৯ সালে আমাদের গ্রামে এ মসজিদটি প্রয়াত সালেহ্ আহাম্মদ চৌধুরী নির্মাণ করেছিলেন। প্রায় চারশো বছরের মতো এই মসজিদের বয়স। আমাদের পূর্বপুরুষেরা এই মসজিদে নামাজ আদায় করেছেন, বর্তমানে আমরাও নামাজ আদায় করতেছি, মসজিদটি সরকারি উদ্যোগে সংস্কার করে সংরক্ষণ করা গেলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ মসজিদে নামাজ আদায় করতে পারবে।
মসজিদটির বর্তমান ইমাম ও খতিব হাফেজ মাওলানা জাকারিয়া আহমেদ বলেন- আমি কিছুদিন আগে থেকে এই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছি। আমি এসে শুনেছি এ মসজিদের প্রায় চারশো বছর হয়ে গেছে, এটা শুকরিয়া আদায়ের বিষয়, আলহামদুলিল্লাহ। এত পুরনো একটি মসজিদে ইমামতি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
সালেহ্ আহাম্মদ চৌধুরী জামে মসজিদ কমিটির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী বলেন- ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে এ মসজিদটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বপ্রথম মসজিদ। তিনি বর্তমান সরকারের কাছে পুরনো এই মসজিদটির স্মৃতি ধরে রাখার জন্য মসজিদটি সংস্কার করে সংরক্ষণের জন্য আহ্বান জানান।
মসজিদটি সংস্কার করে সংরক্ষণের ব্যাপারে জানতে চাইলে আহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, এই মসজিদটি আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের গর্বের বিষয়। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে মসজিদটি সংস্কার করে সংরক্ষণের ব্যাপারে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করবো।
এম জি
- ১ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ২চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৫চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৭রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৯রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ১আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৭যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৮সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর





পাঠকের মতামত