
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে তার বড় বোনের সাবেক স্বামী ও তাঁর সহযোগীরা অপহরণ করেছেন।
এ ঘটনায় শিশুটির মা নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।
নিখোঁজ শিশু মো. আবদুল্লাহ (৯) নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. নবী মিয়ার ছেলে। সে নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের ভাষ্য, চার বছর আগে আবদুল্লাহর বড় বোন রিমা আক্তারের সঙ্গে আলমনগর গ্রামের নুরুন্নবী মিয়ার ছেলে খলিল মিয়ার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে খলিল মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা রিমা এবং তাঁর স্বজনদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, গত রোববার (৫ জুলাই) সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার সামনে থেকে আবদুল্লাহকে খলিল মিয়া ও তাঁর কয়েকজন সহযোগী প্রলোভন দেখিয়ে জোর করে নিয়ে যান। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যায়নি।
আবদুল্লাহর মা সুফিয়া বেগম বলেন, “ডিভোর্সের পর থেকেই খলিল আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। রোববার আমার ছেলে মাদ্রাসা থেকে ফেরার পথে তাকে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি।”
নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত শিশুটিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর থেকেই শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে।”
টিআর
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত