প্রকাশিত: জুলাই ৬, ২০২৪ ১২:১৪ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বাজারঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

দুই শিশুর নাম আবদুল্লাহ  (৬) ও সাইফুল (৭)।  আবদুল্লাহ পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের শুক্কুর আলীর ছেলে এবং সাইফুল পলাশতলী ইউনিয়নের খাকচক গ্রামের রোকন মিয়ার ছেলে । তারা সম্পর্কে আপন খালাতো ভাই। গতকাল সকালেই তারা নানা সিরাজ মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে মেঘনা নদীর পাড়ে ঘুড়ি ওড়াতে দেখা গিয়েছিল সাইফুল ও আবদুল্লাহকে। বেলা দুইটার দিকে তারা নদীতে গোসল করতে নামে। ঢেউয়ের একপর্যায়ে তারা নদীর পানিতে তলিয়ে যায়। জুমার নামাজের পর তাদের খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে নদীর পাড়ে আসেন স্বজনেরা। তারা গোসল করার জন্য নদীতে নেমেছিল, জানতে পেরে স্বজন ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের খোঁজ শুরু করেন। বিকেল পাঁচটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, মারা যাওয়া শিশুদের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এম পি

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...