
‘বিসিক-ঐক্য স্বাধীনতা মেলা-২০২১’ নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নাটোরে মাসব্যাপী মেলা শুরু হয়েছে। নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে শুক্রবার মেলার উদ্বোধন করেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয় নাটোরের উদ্যোগে ও পিপলস্ ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস্ এর সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ মার্চ) বিসিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যন মোশতাক হাসান ও নাটোর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। মেলায় ৫০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, চামড়া ও চামড়াজাত পণ্য, ঘরের অভ্যন্তরীণ সাজসজ্জাসামগ্রী, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্যসামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকছে। বিসিক চেয়ারম্যান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। করোনায় ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে।
যাতে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে করোনার কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন। বিসিক জানায়, করোনা পরিস্থিতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে এবং তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সারাদেশে মেলা করার উদ্যোগ গ্রহণ করেছে বিসিক।
ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ঝিনাইদহ, সিলেট, নেত্রকোণা, ফেনী জেলায় মেলার আয়োজন করা হয়েছে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ১০চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু





পাঠকের মতামত