ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ নাম পরিবর্তন ও অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির নাম ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের পরিবর্তে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি রাখা হবে। অন্যদিকে কোম্পানিটি অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পরযন্ত বাড়াবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ২৯ জানুায়ারি সকাল ১০টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত