
রংপুর সিটি করপোরেশনের পানি শাখার এক নারী কর্মকর্তাকে হোয়াটস এ্যাপে আপত্তিকর ম্যাসেস দেয়ায় অভিযোগে নগর ভবনের যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমানকে বুধবার সাময়িক বহিস্কার করা হয়েছে।
এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা নিজেই। রংপুর সিটি করপোরেশনে উপস্থিত সাংবাদিকদের মেয়র জানান, সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমান তার মোবাইল ফোন থেকে পানি শাখার কর্মকর্তা অঞ্জনা রানীকে আপত্তিকর ম্যাসেস দেয়ার অভিযোগ ওঠেছে।
এ নিয়ে সেখানে অঞ্জনা রানীর আত্বীয়-স্বজনদের সাথে যান্ত্রিক শাখার প্রধান সাজ্জাদুর রহমানের অনাকাংখিত ঘটনাও ঘটে। বিষয়টি আমার কাছে আসলে আমি অভিযুক্ত সাজ্জাদ এবং ওই নারী কর্মকর্তার পক্ষের লোকজনকে নিয়ে বৈঠকে বসি। বৈঠকে সাজ্জাদ নিজের দায় স্বিকার করেছেন।
মেয়র মোস্তফা জানান, যেহেতু সাজ্জাদুর রহমান নিজের দায় স্বিকার করেছেন তাই তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। তাকে চিঠি দেয়া হবে। এছাড়াও ঘটনা তদন্তর জন্য সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল
হাসান মৃধাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অপর দুই জন সদস্য হলেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী ও সাধারণ শাখার প্রধান নাঈম হোসেন। তাদের আগামী ১৫ কার্যদিবসে প্রতিবেদন দিলে
সেটা মন্ত্রনালয়ে পাঠানো হবে। মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদুর রহমান বলেন, আমি ম্যাসেজ দিয়েছি ঠিক আছে। কিন্তু আপত্তিকর নয়। বহিস্কারের চিঠি এখনো পাইনি বলে জানান তিনি।
- ১বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ২ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৩খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৪চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৫রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৬ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ৭পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ৮কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার
- ৯রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৬তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮কমেছে সূচক ও লেনদেন
- ৯মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে
- ১০বে লিজিং স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার





পাঠকের মতামত