
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই নৌকাডুবির আট ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক বিল্লালের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ধানবোঝাই ওই নৌকাটি ডুবে যায়। নিহত শ্রমিক বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বাণিজ্য প্রতিদিনকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে চাপুইর থেকে ধানবোঝাই নৌকাটি তিতাস নদী হয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দুজন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিলেন। চাপুইর এলাকায় কিছু দূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এসময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতরে নদীর তীরে উঠে পড়েন। কিন্তু নিখোঁজ ছিলেন শ্রমিক বিল্লাল।
নিখোঁজের পর ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে নদীতে অভিযান চালান। পরে কিশোরগঞ্জ থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেয়। বিকেল সাড়ে ৫টার দিকে বিল্লালের মরদেহ উদ্ধার করা হয়।শা।
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১০সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী





পাঠকের মতামত