জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ৩০, ২০২৬ ২:৩৪ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটের আগে ও পরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসনের নির্দেশনায় বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। তারা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ এলাকা, সড়ক ও সংবেদনশীল কেন্দ্রগুলোতে টহল কার্যক্রম জোরদার করেছে। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকা কুষ্টিয়া ও রাজবাড়ী জেলায় মোট ১৪.৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে (২৯ জানুয়ারি) কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার সকল উপজেলায় বিজিবির বেইজ ক্যাম্প স্থাপন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতেই এই মোতায়েন। ভোটাররা যেন নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, বিজিবি সদস্যরা নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...