প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২৪ ১১:৪২ এএম

বিএনপির যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে না গিয়ে নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন। এ সময় রিজভী বলেন, সরকার জোর করে একতরফা নির্বাচন করে দেশটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। দেশে কোনো নির্বাচন নেই, এখানে জনগণের কোনো ভোটাধিকার নেই, জনগণের কথা বলার স্বাধীনতা নেই। এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা মাত্র। আপনারা ভোটকেন্দ্রে যাবেন না, এ নির্বাচন বর্জন করুন, তাদের বিরুদ্ধে সবাই এক সঙ্গে রুখে দাঁড়ান।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি বাজারে ‘নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন’ সফল করতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার আরও বেশি টাকা লুট করতে, বিদেশে টাকা পাচার করতে আবারও একতরফা নির্বাচন করতে চায়। তারা চায় বাংলাদেশকে আরও লুটপাট করতে।

রিজভী ‍আরও বলেন, আপনারা দেখছেন একজন এমপি বাংলাদেশে থেকে টাকা লুট করে ইংল্যান্ডে কীভাবে টাকা পাচার করেছেন, তারা এরকম পাচার করতে চায়। ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করতে চায়, টাকা লুট ও পাচার করে তারা আরও বেশি সুখে থাকেত চায়। কিন্তু দেশ জাহান্নামে যাক, জনগণ জাহান্নামে যাক তাতে তাদের কিছু যায়-আসে না।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পারভেজ রেজা কাকন, সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজসহ আরো অনেকে

এনজে

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...