নুরুল ইসলাম নয়ন
নির্বাচিত হলে চরফ্যাশনকে শান্তির জনপদে পরিণত করব

নির্বাচিত হলে চরফ্যাশনকে শান্তির জনপদে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন উপজেলার সরকারী টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরফ্যাশন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল এর সভাপতিত্বে বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, আমাদের দুর্ভাগ্য যে নির্বাচনে এমন একটি দলকে প্রতিযোগী হিসেবে পেয়েছি, যে দলটি আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এই দলটির কাছে ১৯৭১ সালে মা বোনদের সম্মান ও মর্যাদা ছিলো না। এ দলটি মুখে বলে তারা সৎ লোকের শাসন চায়, অন্যদিকে জাল ভোট দেওয়ার এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছে। এরা একদিকে সৎ লোকের শাসন চায়, অন্যদিকে অবৈধভাবে জিততে চায়। এ দলটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাধাগ্রস্ত করতে নানান ষড়যন্ত্র করছে, এদের অবৈধ কর্মকান্ড দেখলে আপনারা তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফায় প্রতিটি নাগরিকের অধিকারের কথা বলেছেন। বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হলে তারেক রহমান মানুষের সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশকে মানবিক রাষ্ট্র বানাবে। বিগত ১৬ বছর আমরা ভোটের অধিকারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু একটি দল ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। এদেরকে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দিবেন ।
নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনবাসীর উদ্দেশ্যে বলেন, ধানের শীষ প্রতীকে আপনাদের ভোটে নির্বাচিত হলে চরফ্যাশনকে শান্তির জনপদে পরিণত করব। এই এলাকায় মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পদক্ষেপ নিবো। আমার নির্বাচনী এলাকার সকল পথ ও মতের মানুষ আমার কাছে নিরাপদ থাকবেন। সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত চাঁদাবাজী করে তাদেরকে আমি কোনোভাবে ছাড় দিবো না। অপরাধীদের ধরে ধরে পুলিশে দিবো।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এম,পি এডভোকেট বিলকিস জাহান শিরিন। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশ্রাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স মহাজন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজী প্রমুখ।
সমাবেশের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে হাজার হাজার মানুষের অবস্থান রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এএ
- ১ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৪প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৭গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৮প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৯নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
- ১০হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর





পাঠকের মতামত