প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ৭:১৫ পিএম

প্রতিহিংসার জের ধরে এক আইনজীবীকে থানায় পুলিশ হেফাজতে রেখে নির্যাতন ও মামলার আসামি করার অভিযোগ এনে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সহ সাত পুলিশ সদস্যকে আসামি করে আদালতে এক আইনজীবী মামলা দায়ের করেন। মামলাটি প্রাথমিক তদন্তের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেন জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহি।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনার বুধবার (১৪ আগস্ট) দুপুরে নোয়াখালী দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অপর আসামীরা হলেন- সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান, উপ-পরিদর্শক অপু বড়ুয়া, উপ-পরিদর্শক মো. কামাল হোসেন, কনস্টেবল মো. রাসেল, সহকারী উপ-পরিদর্শক আবু তালেব ও মুন্সী রুবেল বড়ুয়া।

অভিযোগপত্রে মামলার বাদী আইনজীবী উল্লেখ করেন, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি ১ নং আমলী আদালতে ৭ বছর বয়সী এক শিশুকে আসামী করে সুধারাম মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনার আদালতে শিশুটির জামিন আবেদন ও মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। এসময় নাবালিকা শিশুকে আসামি করায় আদালত সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিকে সশরীরে হাজির করে তিরস্কার করেন। আদালতে শিশুর পক্ষে আইনজীবী মিনারুল ইসলাম মিনার মামলা পরিচালনা করায় (ওসি) মীর জাহেদুল হক রনি তার উপর প্রতিহিংসা লালন করেন এবং বিপদে ফেলে অপমানের চেষ্টা করেন।

সবশেষ গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় অ্যাডভোকেট মিনারুল ইসলাম মিনারের মামা আবদুল করিম মুক্তাকে গ্রেফতার করে পুলিশ। মিনার তার মামাকে দেখতে থানায় গেলে তাকে আটক করে শারীরিক নির্যাতন চালায় পুলিশ।তার পরিবারের সদস্যরা দেখা করতে এলে তাদের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করে পুলিশ সদস্যরা। ঘুষের টাকা দিতে না পারায় তাকে একটি মামলায় আসামি করে আদালতে চালান করা হয়। এছাড়া রিমান্ড আবেদন না করার শর্তে তাদের থেকে ২০ হাজার টাকা আদায় করে উপ-পরিদর্শক মো. কামাল হোসেন।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...