ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫ ৮:২৩ পিএম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের পূর্ব এজবালিয়া গ্রামে প্রথমবারের মতো দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিনভর চলা এই কর্মসূচির আয়োজন করে ড্রীম লাইট অব হেল্প সেন্টার (ডিএলএইচসি) নামে একটি সামাজিক সংগঠন।

ক্যাম্পে ১ হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম, ডিএলএইচসি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হোসাঈনুল বাসার সিয়াম এবং সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইয়াছিন আরাফাত।

সদর উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার অংশ হিসেবে ড্রীম লাইট অব হেল্প সেন্টার নামের সামাজিক সংগঠনটির যে আয়োজন সেটি অন্যদেরও অনুপ্রাণিত করবে। সুস্বাস্থ্যের মৌলিক অধিকার পূরণে তাদের আজকের এই আয়োজন প্রশংসনীয়।

ডিএলএইচসি-এর পক্ষ থেকে জানানো হয়, বেদে সম্প্রদায়ের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ব্লাড গ্রুপিং সেবা প্রদান করা হয়। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...