
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিসহ অন্যান্য বিদেশি তারকাদের বাংলাদেশে আগমন নিয়ে আপত্তি প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করের টাকা পরিশোধ ও ভ্যাটের টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ায় এনবিআরের আর কোনো আপত্তি নেই। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শ্যুটিংয়ে নোরা ফাতেহির অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়া বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলিউডের এই আইটেম ড্যান্সার।
সূত্র জানায়, আয়োজক প্রতিষ্ঠান ওমেন্স লিডারশিপ কর্পোরেশন টিকিট বিক্রির বিপরীতে ব্যাংক গ্যারান্টি সংশ্লিষ্ট ভ্যাট এনবিআরের ভ্যাট বিভাগে কমিশনারেটে জমা দিয়েছে। তবে আইন অনুযায়ী প্রযোজ্য ভ্যাটের দ্বিগুণ টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হয়। আয়োজক প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় ১৫ লাখ টাকার টিকিট বিক্রি হবে। ইতোমধ্যে এনবিআরের ভ্যাট বিভাগে ৩ লাখ ৭৫ হাজার টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছে। অনুষ্ঠানের জন্য ১৫, ১০ ও ৫ হাজার— এই তিন ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে।
ওই কর্মকর্তা আরও জানান, ভ্যাটের সব আইন মানবে বলে অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে ভ্যাট কমিশনারেট থেকে অনুষ্ঠানটি তদারকি করা হবে। টিকিট বিক্রিতে ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হয়। আর ভেন্যু ভাড়ার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট রয়েছে।
তবে আয়োজক প্রতিষ্ঠান নোরা ফাতেহির জন্য যা খরচ করবে, তার ওপর ৩০ শতাংশ উৎসে কর প্রযোজ্য। এই কর পরিশোধ না করায় নোরা ফাতেহির আসা নিয়ে আপত্তি জানায় এনবিআরের আয়কর বিভাগ। কর পরিশোধ নিশ্চিত করতে সোমবার (১৪ নভেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান ওমেন্স লিডারশিপ কর্পোরেশন মঙ্গলবার (১৫ নভেম্বর) প্রায় সাড়ে ৪ লাখ ৪৫ হাজার টাকার কর পরিশোধ করে কর বিভাগ থেকে অনুমতি নেয়।
এর আগে নোরা ফাতেহিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজক ওমেন্স লিডারশিপ কর্পোরেশন ভ্যাট বিভাগে কোনো আবেদন করেনি। আইন লঙ্ঘন করে যেন কোনো অনুষ্ঠান আয়োজন না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে ভ্যাট উত্তর কমিশনারেটকে চিঠি দেয় এনবিআর। বুধবার (১৬ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আবদুস সাদেক স্বাক্ষরিত ওই চিঠি দেওয়া হয়।
পরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আয়োজক প্রতিষ্ঠান ওমেন্স লিডারশিপ কর্পোরেশন কর্তৃপক্ষ ভ্যাট উত্তর কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে। আয়োজক প্রতিষ্ঠান সব আইন ও নিয়ম মানার অঙ্গীকার এবং ব্যাংক গ্যারান্টি দেওয়ার পর অনুষ্ঠানের অনুমতি দেয় ভ্যাট বিভাগ।
- ১উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ২ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৩ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে টিসিবির চুক্তি
- ৪আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ৫প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ৬মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ৭এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৮বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৯চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ১কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ২কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৩ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৪চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৫ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৮চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৯চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ১০অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা





পাঠকের মতামত