
ভালো মুনাফার পরও তালিকাভুক্তির প্রথম বছরেই বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এক্সপ্রেস ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের এমন সিদ্ধান্তে বিস্মিত নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ কারণে এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে তলব করেছে বিএসইসি।
মঙ্গলবার সকালে বিএসইসির কার্যালয়ে কোম্পানিটির কর্তৃপক্ষকে হাজির হতে বলা হয়েছে বলে বিএসইসির বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সূত্রটি বলছে, ২০১৯ সাল সমাপ্ত বছরে এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারপ্রতি ১ টাকা ৩১ পয়সা মুনাফা করেছে। এরপরও নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির এ আচরণকে বিনিয়োগকারীদের জন্য এক ধরনের প্রতারণা মনে করছে কমিশন।
এ কারণে কোম্পানিটির কর্তৃপক্ষকে তলব করা হয়েছে। নোট ডিভিডেন্ডের বিষয়ে কোম্পানিটির কর্তৃপক্ষের বক্তব্য শুনবে কমিশন। সেই সঙ্গে কোম্পানিটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে সূত্রটি।
চলতি বছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্স সোমবার সন্ধ্যায় ২০১৯ সালের সমাপ্ত বছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়। আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ না দেয়ার এই সিদ্ধান্ত নেয়।
অথচ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ১ টাকা ৩১ পয়সা মুনাফা করেছে বলে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করেছে। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৪ পয়সা।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এই বীমা কোম্পানিটি আইপিওতে বিনিয়োগকারীদের কাছে ১০ টাকা করে শেয়ার বিক্রি করে। এরপর গত ২৪ আগস্ট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়।
লেনদেন শুরুর দিন থেকেই এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দাম বাড়তে থাকে। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩১ টাকা ৩০ পয়সায় উঠেছে।
- ১জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ২কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৩ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- ৫জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
- ৬চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’
- ৭দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৮জবিতে ছাত্রদলের হামলার শিকার প্রেসক্লাবের অর্থ সম্পাদক কামরুজ্জামান কায়েস
- ৯শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা
- ১০এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৭৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত