প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০ ৯:৫৮ পিএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মূখ্য নির্বাহী কর্মকর্তা হলেন মো. কাজিম উদ্দিন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সম্প্রতি তার এই নিয়োগ অনুমোদন দিয়েছে। ইতোপূর্বে তিনি কোম্পানিটিতে ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কাজিম উদ্দিন বীমা শিল্পে একজন দক্ষ, অভিজ্ঞ ব্যক্তিত্ব ও অন্যতম সংগঠক। তিনি ১৯৮৭ সালে ন্যাশনাল লাইফের এন্ট্রি লেভেল থেকে কাজ শুরুর মাধ্যমে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। সর্বশেষ ২০১৪ সাল থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদেসহ সুদীর্ঘ ৩৩ বছর ন্যাশনাল লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বীমা বিষয়ে দেশ-বিদেশে বহু প্রশিক্ষণ ও সেমিনারে অংশ গ্রহণ করেছেন কাজিম উদ্দিন। এ সুবাধে তিনি জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, আরবআমিরাত ও ভারতসহ বহু দেশ ভ্রমণ করেন। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাকইরতলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মো. কাজিম উদ্দিন।

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...