
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে নড়াইল সদর উপজেলায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
শিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে নড়াইল সদর উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।
মাদরাসা পর্যায়ে বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট মাদরাসা দ্বিতীয় বারের ন্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। একই প্রতিষ্ঠানের প্রভাষক এম এম মাহবুবুর রশিদ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং গণমাধ্যম কর্মী হিসেবে নড়াইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। মাদরাসার শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অর্জন করে।
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রফেসর শাহানারা বেগম কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। কলেজ পর্যায়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, কারিগরি পর্যায়ে নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, স্কুল পর্যায়ে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নিবাচিত হয়েছে।
কলেজ পর্যায়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক ড. কালিদাস বিশ্বাস, স্কুল পর্যায়ে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ কুদরত-ই-আলম শ্রেষ্ঠ শ্রেণি এর শিক্ষক নির্বাচিত হয়েছেন। কলেজ পর্যায়ে মাইজপাড়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ কৃষ্ণপদ সাহা, স্কুল পর্যায়ে পার্ব্বতী বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক আব্দুর রশিদ এবং চাঁচড়া দারুল উলুম আলিম মাদরাসা অধ্যক্ষ মোঃ বদিউজ্জামান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ জানান, অত্যন্ত সুন্দর ও প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।
তিনি বলেন, এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহনের কেরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, ইংরেজী রচনা, ইংরেজি বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ মে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
- ১৯ নারীকে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির
- ২পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চপর্যায়ে: রিজভী
- ৩হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৪রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ৫সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৬ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৭চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৮থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ১০কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক





পাঠকের মতামত