
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান (অব.)। তিনি ডিএসইর নোমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) সদস্যও ছিলেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ডিএসইর বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পান মোহাম্মদ কামরুজ্জামান। এক বছর নয় মাস দায়িত্ব পালনের পর শনিবার (২৪ মে) তিনি পদত্যাগ করেন।
ফোনে যোগাযোগ করা হলে মোহাম্মদ কামরুজ্জামান বাণিজ্য প্রতিদিনকে বলেন, “হ্যাঁ, ব্যক্তিগত কারণে আমি স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ করেছি।”
ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, “তিনি (কামরুজ্জামান) ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।” “এখন এ বিষয়ে ডিএসই বোর্ড সিদ্ধান্ত নেবে।”
শফিকুর রহমান আরও জানান, “তিনি অন্য কোনো প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন, সে কারণেই হয়তো পদত্যাগ করেছেন।”
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, এর আগে ডিএসইর স্বতন্ত্র পরিচালক ও এনআরসি সদস্য শাহনাজ সুলতানাও পদত্যাগ করেন। তার পদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্নেহাশীষ বড়ুয়া।
ডিএসইর বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শাহনাজ সুলতানা ফিনস অ্যালায়েন্স রিস্ক অ্যাডভাইজরি অ্যান্ড কনসালটেন্সির প্রধান নির্বাহী ও প্রধান পরামর্শক। এছাড়া তিনি ২০২০ সাল থেকে উই গ্লোবাল উইমেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ১কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ২সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৩সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ৪ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ৫ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবির ছাত্রী
- ৬আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭মার্কিন হামলায় ইরানে ৩৮ জন নিহত, আহত চার শতাধিক
- ৮দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ৯৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
- ১০শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৬এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী





পাঠকের মতামত