
দিনের দুই ভাগে দুই রাজনৈতিক কর্মসূচিতে রাজধানী ঢাকার দুই অংশের প্রধান প্রধান সড়ক যানজটে ছিল স্থবির; এর প্রভাব দেখা গেছে নগরীর অন্য সড়কগুলোতেও। তবে কোথাও কোথাও সড়কের এক পাস ছিল ফাঁকা, গাড়ি চলেছে অন্য দিনের চেয়ে দ্রুত গতিতে। তাতে বেশ ভোগান্তি সহ্য করতে হয়েছে সাধারণ মানুষদের।
মঙ্গলবার সকালের দিকে গাবতলীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে জমায়েত শুরু হলে ওই সড়কে যাতায়াতকারীদের দিন শুরু হয় যানজট দিয়ে। পদযাত্রায় অংশ নিতে সকাল সাড়ে নয়টার আগেই সেখানে ভিড় করতে শুরু করেন নেতাকর্মীরা। সাড়ে ১০টায় পদযাত্রা শুরুর আগে সমাবেশকালেও এক পথে চলেছে গাড়ি। তবে বেলা ১১টার কিছু সময় পর পদযাত্রা শুরুর আগে ও পরে সেখানে উভয় পথেই যান চলাচল বন্ধ রাখা হয় প্রায় ঘণ্টা খানেক।
এতে একদিকে গাবতলীর আশেপাশে যেমন যানজট বেড়েছে, অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে শহরে গাড়ি ঢোকার মুখে দীর্ঘ যানজট তৈরি হয়।
সকাল সাড়ে ১০টায় কল্যাণপুরে লাব্বাইক পরিবহনের বাসের হেলপার মো. ইসমাঈল বললেন, তারা সকালের ট্রিপে গাড়ি নিয়ে গাবতলী পর্যন্ত যেতে পারেননি। যানজটের কারণে মাজার রোড থেকেই গাড়ি ঘুরিয়ে চলে আসেন।
সাভার প্রতিনিধি জানান গাবতলী থেকে সাভারের সালেহপুর ব্রিজ এলাকায় প্রায় ২ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
এরপর পদযাত্রা গাবতলী ছেড়ে টেকনিক্যাল মোড় হয়ে মিরপুরের দিকে এগোতে থাকে। মিছিলের পিছু পিছু বাড়তে থাকে যানজট। ওই সময় গাবতলী ও শ্যামলীর পথে সড়ক ফাঁকা হয়ে যায়, তবে যানজটের কবলে পড়েন মিরপুরবাসী।
বিএনপির দীর্ঘ এ পদযাত্রা মিরপুর ১ ও মিরপুর ১০ নম্বরের গোলচত্বর পেরিয়ে বিজয় সরণি ধরে মগবাজার, পল্টন ও মতিঝিল হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ের পথে যখন এগিয়েছে, সেপথেই যানজটের পাশাপাশি গাড়ি সংকটে পড়েন নগরবাসী।
বেলা ১১টায় শুরু হওয়া পদযাত্রা বিকাল ৬টায় গিয়ে শেষ হয় বাহাদুর শাহ পার্কের কাছে রায়সাহেব বাজার মোড়ে।
ঢাকার প্রধান সড়কে দীর্ঘসময়ের এ পদযাত্রায় দুপুর ও বিকালের প্রথমভাগে মিরপুর ও আগারগাঁও এলাকায় যানজটের প্রভাব পড়েছে বিমানবন্দর-বনানী সড়কেও।
এসময় আশেপাশের এলাকার সড়কগুলোতেও কিছু সময়ের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকার ভোগান্তি তৈরি হয়েছিল। তবে সড়কের অপর অংশ ছিল ফাঁকা।
বিকালের দিকে পদযাত্রা পল্টন ও মতিঝিলে পৌঁছালে ওই এলাকায় যানজট বাড়তে থাকে। একপথে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও অন্যপথে পদযাত্রার পেছনে ধীরগতিতে এগোতে থাকে গাড়ি। অফিস ফেরত মানুষ পড়েন দুর্ভোগে।
এর কাছাকাছি সময়ে বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রার কর্মসূচিতে যোগ দিতে চারদিক থেকে নেতাকর্মীদের আসা শুরু হয়।
একদিকে পদযাত্রার কারণে সড়কে তৈরি হওয়া চাপ এবং শোভাযাত্রার কারণে বিভিন্ন সড়কে মিছিলের কারণে শাহবাগ, মৎস্যভবন থেকে শুরু করে কাকরাইল, পল্টন, মতিঝিল, টিকাটুলি এবং মগবাজার, মালিবাগসহ শহরের মধ্যাঞ্চলের সড়কগুলো যানজটে প্রায় স্থবির হয়ে পড়ে।
বিকালে মৎস ভবনের সামনের সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল আর গাড়িতে সড়কের দুইপাশে কোনো দিকে যাওয়ার পথ ছিল না অনেকটা সময়জুড়ে।
- ১বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ২রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৪ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৫এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৬সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৭বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৮আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ১০রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত