
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত অ্যাম্বুলেন্সকে রুমা নামে এক মধ্যবয়স্ক মানসিক প্রতিবন্ধী নারী বসতঘর বানিয়ে বসবাস করছেন। তীব্র শীতেও এই ভাঙা অ্যাম্বুলেন্সই তার ঠিকানা। আশেপাশের কেউ তার পরিচয় জানেনা।
স্থানীয়রা জানায়, পরিত্যক্ত অ্যাম্বুলেন্সে সংসার পেতে বসা অজ্ঞাত ওই নারী মানসিক প্রতিবন্ধী। নাম–পরিচয় জিজ্ঞেস করলে বলেন ‘রুমা’। আর বলেন, ‘আমি প্রেসিডেন্ট’। ঠিকানা জিজ্ঞেস করলে ‘আদালত’ বলে উত্তর দেন।
গেলো ছয় মাসেরও বেশি সময় ধরে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত অ্যাম্বুলেন্সটিতে বসবাস করছেন নিজেকে রুমা বলে পরিচয় দেওয়া এই নারী। তীব্র শীতে কোনো মোটা কাপড় ছাড়াই রাত কাটাচ্ছেন তিনি। কখনো কখনো বিভিন্ন ভবনের খোলা জায়গাতেও রাত কাটাতে দেখা গেছে।
রহস্যময় এই নারী কারও কাছে খাবার চেয়ে খান না। কেউ ভালোভাবে ডেকে খাবার দিলে তবেই খান। স্থানীয় এক চায়ের দোকানী বেশিরভাগ সময় তাঁকে খাবার দেন। অনেক সময় বাজার ঘুরে উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে ক্ষুধা নিবারণের মাধ্যমেই এই নারীর সময় কাটে।
স্থানীয়দের তথ্যমতে, গত ছয় মাস থেকে হাসপাতাল চত্বরে দেখা মেলে রুমার। প্রথম দিকে কারও সঙ্গে কথা না বললেও, এখন নাম জিজ্ঞেস করলে ‘রুমা’ বলে উত্তর দেন। ঠিকানা সম্পর্কে তেমন কোনো ধারণা না দিতে পারলেও কোনো আদালত এলাকার ইঙ্গিত করেন তিনি।
সম্প্রতি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘ভয়েস অব ঝিনাইগাতী’ ও ‘‘শেরপুর ৭১’’ এর সদস্যরা শীতবস্ত্র ও কম্বল নিয়ে রুমার খোঁজ করেন। তাঁকে পাওয়া যায় পরিত্যক্ত অ্যাম্বুলেন্সের ভেতর। সংগঠনের নেতারা এ অজ্ঞাত নারীর ঠিকানা জানার চেষ্টা করছে।
স্বাস্থ্য সহকারী খাদিজাতুল জান্নাত বলেন, ‘রুমা মানসিকভাবে অসুস্থ। অনেক কিছুই তিনি মনে রাখতে পারেন না। সকালের কথা বিকেলে বলতে পারেন না। তার চিকিৎসা প্রয়োজন। স্থানীয়রা মাঝেমধ্যে রুমাকে খাবার দিলে, তিনি খুব তৃপ্তি নিয়ে খান।’
ঝিনাইগাতী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. আল আমীন বলেন, ‘এই নারীর পরিচয় অজ্ঞাত। তিনি মানসিক প্রতিবন্ধী। তার স্বজনদের পাওয়া গেলে সঠিক চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।’
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ‘এই নারীর ঠিকানা ও স্বজনদের খোঁজা হচ্ছে। আমরা আশা করছি দ্রুতই স্বজনদের পাব।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত