
এবার পরিবেশবিদ থেকে সংসদে যাচ্ছেন রামপাল উপজেলার শেখ আব্দুর রহমান’র ছেলে ‘সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ টি আসনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের দ্বারপ্রান্তে। ইতোমধ্যে মন্ত্রিসভা গঠনের প্রস্ততিও শুরু করেছে বিএনপির র্শীষ নেতৃবৃন্দ।
জাতীয় সংসদ এ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে বিপুল ভোটে বিজয়ী সংসদ-সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে নবগঠিত সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দেখতে চান স্থানীয়রা। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীর্ঘদিনের প্রত্যাশা নতুন করে আলোচনায় এসেছে।
পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পেলে রামপাল-মোংলার অবকাঠামো, শিল্পায়ন ও সুন্দরবনের সম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
এ নির্বাচনে ১ লাখ ২ হাজার ১৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। তার নিকটতম প্রার্থী জামায়াতের এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮২ হাজার ৮৭৭ ভোট। অর্থাৎ বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম ১৯ হাজার ৩১৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। দীর্ঘ সময় পর বিএনপির এই ভুমিধ্বস বিজয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এ ফলাফলে রামপাল-মোংলা উপজেলায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, এ দুই উপজেলায় অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন, শেখ ফরিদুল ইসলাম মন্ত্রী হলে এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। স্থানীয় নেতা ও সাধারণ ভোটাররা মনে করেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন।
দিনমজুর শহিদুল বলেন, আমরা কাজ করে পেট চালাই, আমাদের কথা শুনার জন্য এবং আমাদের এলাকার উন্নয়নের জন্য শক্ত অবস্থান দরকার। তাই আমরা চাই যেন শেখ ফরিদ ভাই আমাদের মন্ত্রী হন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুকুল ইসলাম বলেন, এতো বড় ব্যবধানে জয়লাভ করা মানে জনগণের প্রত্যাশাও অনেক বড়। রামপাল ও মোংলা ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে উন্নয়নের জন্য আলাদা নজর দেওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায় থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
তিনি আরো বলেন, ক্লিন ইমেজের একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি যদি মন্ত্রিসভায় স্থান পান, তাহলে সরকার ও জনগণের মাঝে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দেশের উন্নয়ন কার্যক্রমে গতি আসবে এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে ইতিবাচক পরিবর্তন আসবে।
সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দীন হাওলাদার বলেন, শেখ ফরিদুল ইসলাম একজন পরীক্ষিত নেতা। রামপাল-মোংলাবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে। শেখ ফরিদুল ইসলাম ভাই মন্ত্রী হলে এসব খাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সহজ হবে।
সুন্দরবন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন হাওলাদার বলেন, রামপাল-মোংলার মানুষ তাদের ভোটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সব সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। আমরা দলীয়ভাবে আশা করছি, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে। এতে রামপাল-মোংলা অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
বাঘবন্ধু সদস্য ও সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ মারুফ বাবু বলেন, সুন্দরবনের সংরক্ষণ এবং উপকূলীয় মানুষের উন্নয়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে তার বিকল্প নেই। তিনি মনে করেন, তার দীর্ঘদিনের এই অভিজ্ঞতা বন ও পরিবেশের কার্যকর ব্যবস্থাপনায় দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন ও উপকূলীয় জনপদের মানুষের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত আছেন তিনি। সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান হিসেবে বনজীবী, মৎস্যজীবী ও উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা, সচেতনতামূলক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা করেছেন তিনি।
সর্বস্থরের মানুষের প্রাণের দাবী বাগেরহাট-৩ আসনে থেকে যেন শেখ ফরিদুল ইসলামকে মন্ত্রী করা হোক। নিজ নির্বাচনী ভোটার ও সাধারণ মানুষের দাবী, শেখ ফরিদুল ইসলাম দীর্ঘ বছর যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে আজ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিগত আমলে অন্যায় ও জুলুম সহ্য করে লড়াই সংগ্রাম করে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তাই তাকে বিএনপির মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদানে জোড়ালো দাবী জানান তারা।
বিশ্লেষকরা মনে করেন, মোংলা সমুদ্রবন্দর, রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং সুন্দরবন সংলগ্ন এলাকা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। ড. শেখ ফরিদুল ইসলামের অভিজ্ঞতা কাজে লাগালে বন ও পরিবেশ সংরক্ষণসহ উপকূলীয় অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
এলাকাবাসীর বিশ্বাস শেখ ফরিদুল ইসলামকে মন্ত্রীর দায়িত্ব প্রদান করা হবে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে শেখ ফরিদুল ইসলাম একজন সৎ ও নীতিবান মানুষ। বিগত সময়ে তিনি দলের দায়িত্ব সফলভাবে পালন করেছেন এবং দেশের ক্লান্তিলগ্নে অসামান্য ভুমিকা রেখেছেন। উপজেলার আইনশৃঙ্খলা ও জণকল্যাণের স্বার্থে, এলাকার উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী করা হোক এটাই বাগেরহাট-৩ আসানের মানুষের দাবি।
নব-নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এই বিজয় শুধু আমার নয়, এটি বাগেরহাট-৩ আসনের মানুষের বিজয়। এ বিজয়ের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সুন্দরবন সংরক্ষণে কাজ করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
বিএইচ
- ১সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৪UCB Price Sensitive Information
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৭স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৮স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ৯বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ১০সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৯নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান
- ১০কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন





পাঠকের মতামত