
ব্রাজিল ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছে মোটে একবার। তাও ৮৪ বছর আগে, ১৯৩৭ সালে। এরপর তিন ফাইনালে মুখোমুখি সেলেসাও আলবিসেলেস্তে, একবারও হাসি ফুটেনি আর্জেন্টাইনদের মুখে। এমন পরিসংখ্যানে তারা জয়ের আশা করে কিভাবে? তবে পরিসংখ্যান তো সবকিছু নয়, এবার একটা নতুন ইতিহাস হতে পারে, একটা স্বপ্ন দেখতে আলবিসেলেস্তে সমর্থকদের ক্ষতি কি।
ইতিহাসটা দেখুন। ফাইনালের হিসেবটা শুরুতেই জেনে গেছেন। নিজেদের মাঠে শেষ কোপা আমেরিকা ম্যাচটা ব্রাজিল হেরেছিল সেই নব্বইয়ের দশকে। আর্জেন্টিনা দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় মেসিই তখনো হাঁটি হাঁটি পা পা করছেন, কোচ স্ক্যালোনি তখনো শুরু করেননি পেশাদার ফুটবল খেলাই!
এরপর আসুন প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের দ্বৈরথের হিসেবে। আর্জেন্টিনার সর্বশেষ জয়টা সেই ২০০৫ সালে, যখন মেসি ঠিক মেসি হয়ে ওঠেননি, হুয়ান রোমান রিকেলমে খেলতেন দলের দশ নম্বর জার্সি পরে, ঠিক তখন।
সেবার বিশ্বকাপ বাছাইপর্বে দলের জয়ের পর ব্রাজিল আর্জেন্টিনা কোপা আমেরিকা আর বিশ্বকাপ বাছাইপর্বে খেলেছে আরও অনেক ম্যাচ। সে সবগুলোই শেষ হয়েছে সাম্যাবস্থায় আর নাহয় হলুদ উচ্ছ্বাসে।
তার মানে দাঁড়াচ্ছে লিওনেল মেসিও কোনোদিন ব্রাজিলের বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচে জেতেননি। আর্জেন্টাইন অধিনায়কের তো আরও বহু দিক থেকেই হতাশায় পড়ার কথা! নিজে ফাইনাল খেলেছেন চারটা, হেরেছেন চারটিতেই। তার ফাইনালের পারফর্ম্যান্সটা দেখুন, এই সময়ে গোল-অ্যাসিস্ট তো দূরের কথা, স্বরূপেই তো খেলতে পারেননি তিনি! ক্যারিয়ারের সূর্য যখন মধ্যগগনে, তখনই পারেননি, এখন পারবেন কোত্থেকে?
তবে এবার কে জানে পাশার দানটা উলটে যায় কিনা! ‘ল অফ অ্যাভারেজ’ বলেও তো একটা কথা আছে নাকি? ‘ল অফ অ্যাভারেজ’ হচ্ছে একটা বিষয়, যেখানে পরিসংখ্যানে শ্রেয়তর বিষয়টাকে একটু পিছিয়ে রাখা হয়, প্রকৃতি ভারসাম্য পছন্দ করে কিনা! সেই পরিসংখ্যানে এগিয়ে আছে ব্রাজিল, পিছিয়ে আছে মেসির আর্জেন্টিনা। পরিসংখ্যানে পিছিয়ে বলেই ‘ল অফ অ্যাভারেজের’ খাতায় এগিয়ে আলবিসেলেস্তেরা।
এতদিন হেরেছেন ফাইনালে, প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের কাছে, করতে পারেননি পারফর্মও। সেই ‘ল অফ অ্যাভারেজের’ হিসেব যদি করা হয় তাহলে তো আজই সে দিন, সে মাহেন্দ্রক্ষণ হওয়ার কথা!
কোপা আমেরিকার গতিপ্রকৃতিও বলছে তাই। চলতি টুর্নামেন্টে মেসি করেছেন চার গোল, করিয়েছেন আরও পাঁচটি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েই নিয়ে এসেছেন আরও একটা কোপা আমেরিকার ফাইনালে। সে ধারাটা ফাইনালে ধরে রাখা গেলেই তো কেল্লা ফতে!
সেই ‘ল অফ অ্যাভারেজের’ কাঁটায় হোক, কিংবা অন্য কোনো নিয়ামকের জোরে, আর্জেন্টিনা জিতুক এটাই নিশ্চয়ই চাইবেন আলবিসেলেস্তে খেলোয়াড়-সমর্থকরা। সেটা হলে যে ২৮ বছরের শিরোপাখরাও যায় কেটে!
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত