প্রকাশিত: জুন ২০, ২০২১ ৩:০১ পিএম

ইউরো-২০২০ এর প্রথম ম্যাচে হার মানা জার্মানি ফিরলো ছন্দে। তাও আবার বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের বিপক্ষে। পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্যতিব্যস্ত করে রাখে পর্তুগালের রক্ষণভাগকে। আক্রমণাত্মক ফুটবল খেলে জার্মানি যেমন দুটি গোল পায়। অন্যদিকে পর্তুগালও তাদের উপহার দেয় আরও দুটি গোল। তাতে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের ৪-২ ব্যবধানে হারিয়ে নকআউট পর্বের যাওয়ার আশা ভালোভাবেই জাগিয়ে রাখলো ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

যদিও জার্মানির বিপক্ষে পর্তুগালের সূচনাটা ছিল দারুণ। ম্যাচের ১৫ মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। কিন্তু ৩৫ ও ৩৯ মিনিটে পর্তুগালের রুবেন দিয়াস ও রাফায়েল গুরেইরোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে তারা।

বিরতির পর ৫১ মিনিটে জার্মানির কাই হাভের্টজ ও ৬০ মিনিটে রবিন গোসেন্স গোল পেলে জার্মানি এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। ৬৭ মিনিটে পর্তুগালের দিয়েগো জতা একটি গোল করলেও হার এড়াতে পারেননি তারা।

এই জয়ে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে জার্মানি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে পর্তুগাল আছে তৃতীয় স্থানে।

‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার জার্মানি খেলবে হাঙ্গেরির বিপক্ষে। আর পর্তুগাল খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...